Profile Photo

আতাউর রহমানOffline

  • AtaurRahman
  • Profile picture of আতাউর রহমান

    আতাউর রহমান

    4 years, 1 month ago

    ম বর্ণের ৫

    যার ঠিকানা বাংলাদেশ!

    শত বছরে শত বিপ্লব,বিদ্রোহ, সংগ্রামের
    এক মহামানবের আগমন এই বিল, ঝিল, নদীর, হাওড়ের মৃত্তিকার দেশে।
    শত বাঁধা বিঘ্ন পেরিয়ে এসেছে আকুল প্রাণে
    কাল ভৈরবী তানে,
    এসেছে, এসেছে সেই মহামানব,মহিষী
    মহিমান্বিত করে!
    এই কাঁদা,বালি, ধুলির বাংলায়।
    আজ জাগল প্রাণ, ভাঙল নিস্তব্ধতা
    এসেছে সেই টুঙ্গিপাড়ার খোকা!
    ধিকে ধিকে পদযুগের চিহ্ন উঠলো মেতে
    বাংলার চাখানা আর মাঠে ময়দান সরব হলো!
    এই আকুল ধ্বনি শোনাল কবি
    তাহার কণ্ঠে’ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম’
    সেই কবি এসেছে,গুটি গুটি পায়ে এসেছে
    যার কবিতা বাংলাদেশ,
    যার পংক্তি আমার সোনার বাংলা,
    আমি তোমায় ভালবাসি
    যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
    যার ঠিকানা বাংলাদেশ!

    2
    1 Comment
Skip to toolbar