Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    কেহ রাখেনা মনে।
    হালিমা বিনতে খালেক

    আমায় কেহ রাখেনা মনে
    একাই চলি প্রতিদিন,
    কোথায় আছি, কেমন আছি
    শোধায় না কেউ কোন দিন।

    ছন্ন ছাড়া এই জীবনে
    দিয়ে গেলাম শুধুই শ্রম,
    সবাই কিন্তু আমার আপন
    এই ভাবনা আমার ভ্রম।

    দু:খ গুলো বুকে পুষে
    ভালো থাকার দেখাই ভান,
    সবাই ভাবে ভালো আছি
    গায় সবাই সুখের গান।

    কেউ কোন দিন চায়না মন
    সবাই খোঁজে ধন,
    ভালোবাসা মরিচিকা
    লোভে ভরা সবার মন।

    যাদের কাছে চাহিয়াছি
    এতটুকু সান্তনা
    তারাই আমায় দিয়েছে শুধু
    বুক ভরা যন্ত্রনা।

    কারো কাছে নেই প্রত্যাশা
    একাই চলার করি পণ,
    রব যদি সহায় হন
    ভালো থাকিব সারাজীবন।।

    11
    2 Comments
Skip to toolbar