Profile Photo

ইভানOffline

  • Ivan
  • Profile picture of ইভান

    ইভান

    3 years, 10 months ago

    ঈশ্বর – ০৮

    সত্যি বলতে ঈশ্বর এদিকে আসেননি কখনো
    একদল শয়তান শুধুই ছুটেছিলো তার পিছু
    মানুষ শয়তানে ভয় পায়
    তবে সাচ্ছ্যন্দবোধ করে; আর তাই
    একে একে গড়ে উঠলো মন্দির মসজিদ সিনাগগ
    শয়তান বিরোধী সকল চিহ্ন আঁকা হলো সেসবে
    মানুষ দলে দলে যোগ দিতে লাগলো
    অশুভ শক্তি বিরোধী প্রার্থনাতে।

    কিন্তু!
    কিন্তু যা আসলে মানুষ জানতো না।
    ঈশ্বর মূলত এদিকে আসেননি
    কিছু বানানোও নি।
    হাজার বছর আগে রোমান সম্রাটের দরবারে চৈনিক বণিকদল
    যেভাবে বানিয়েছিলো আয়না
    ঈশ্বর ঠিক এটাই বানিয়েছেন অন্য আদলে
    নিজের প্রয়োজনে।
    শুভ-অশুভ বলতে কিছু নেই
    শয়তান বলতেও কারোর অস্তিত্ব নেই।

    আয়নায় চোখ রেখে ঈশ্বর যা দেখেন
    সেটাই মানুষ
    আর মানুষ যা দেখে
    সেটাই ঈশ্বর (অথবা শয়তান)।

    8
    4 Comments

Friends

Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Anik Biswas
@anikbiswas
Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Skip to toolbar