Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • হাজার রকম প্রশ্ন

    একটা ছোট্ট শিশু
    ভবিষ্যতের যীশু।
    ভবিষ্যতের মহাপুরুষ
    জাতির মহান চাঁই।
    হাজার রকম প্রশ্ন ওদের
    জাগে মনে তাই।

    আকাশ কেন নীল
    গাছেরা কেন সবুজ?
    গোলাপ কেন লাল
    প্রশ্ন ছোঁড়ে অবুঝ।

    সূরুয কেন ছড়ায় আলো
    চাঁদটা কেন হাসে,
    আঁধার রাতে মিটমিটিয়ে
    তারারা কেন ভাসে ।

    সর্ষে ফুলের রংটা কেন
    সূর্যমূখীর মত।
    শীতের দিনে ঠান্ডা কেন
    আসে অবিরত।

    মুরগি পাড়ে ডিম
    ডিমে আবার বাচ্চা
    মানুষ কেন ডিম পাড়েনা
    বলো মাগো আচ্ছা।

    লালটা কেন হয়না নীল
    সাদাটা নয় কালো
    সবুজ কেন হয়না হলুদ
    মাগো তুমি বলো।

    প্রশ্ন হাজার রকম
    মনে পড়ে যখন,
    এভাবে সে কৌতুহলে
    করতে থাকে তখন।

    7
    5 Comments
Skip to toolbar