-
একটি বুকের মধ্যে থেকে
-আবুল হাসান তুহিনএকটি বুকের মধ্যে থেকে
জন্ম নেওয়া কোন সে দেশ,
সে যে লাল সবুজের সোনার বাংলা
আমাদেরই বাংলাদেশ।।# সংগ্ৰামী এক পিতার চোখে
স্বাধীনতা কে যে রোখে,
সেই কন্ঠ থেকে গর্জে উঠা
ছড়িয়ে গেল দ্বিপ্ত রেশ।
সে যে লাল সবুজের সোনার বাংলা
আমাদেরই বাংলাদেশ।।# জ্বালাময়ী কবির কন্ঠে
হাজার বছরের দাবি,
তাঁর হাতেই ছিল যেন
স্বাধীনতার চাবি।
সে যে লাল সবুজের সোনার বাংলা
আমাদেরই বাংলাদেশ।।# আগমনী সেই আহ্বানে
বুঝে নিল কি যে মানে,
তর্জনীর এক ইশারাতেই
জন্ম নিল একটি দেশ।
সে যে লাল সবুজের সোনার বাংলা
আমাদেরই বাংলাদেশ।।
১৭/০৮/২০২০
সোমবার3 Comments

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad


চমৎকার লেখা