Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    • 4 years, 2 months ago

    কবি: মুহাম্মাদ আল-মামুন
    তারিখঃ ২০.০৮.২২ইং
    কবিতা—– ৪০৫।

    অবহেলা
    ——————
    নির্লিপ্ত ভালোবাসা যতোই ঢাকো
    মন বুঝে তা শুধুই অবহেলা
    হঠাৎ চুম্বন অপ্রস্তুত হৃদয়-মন
    কামনার মনোরথে অবুঝ শরণ।

    আবেগে আবেশে হৃদয়ে রক্তক্ষরণ
    পাশাপাশি আছি তবুও ভিন্ন সরণ
    অভিমানে সুদূরে প্রীতির মরণ
    মন খুঁজে ফেরে অবহেলার কারণ।

    হৃদয়ের ব্যাকুলতা অবুঝ সরলতা
    নির্দয় কশাঘাতে ধূসর স্মৃতির পাতা
    খোলা আকাশ দীর্ঘশ্বাস শুধুই চেয়ে থাকা
    রজনী নিদ্রাহীন আঁধারে লুকায় অবহেলা।

    5
    2 Comments
    • “হৃদয়ের ব্যাকুলতা অবুঝ সরলতা
      নির্দয় কশাঘাতে ধূসর স্মৃতির পাতা
      খোলা আকাশ দীর্ঘশ্বাস শুধুই চেয়ে থাকা
      রজনী নিদ্রাহীন আঁধারে লুকায় অবহেলা।” খুব সুন্দর!

Skip to toolbar