Profile Photo

Shojan Maria ShocheOffline

  • @ShojanMaria
  • Profile picture of Shojan Maria Shoche

    Shojan Maria Shoche

    4 years ago

    সুহৃদ এসেছিল আমাদের গ্রহে,সুদিন ছিল আমাদেরও।
    সুবাস তখনও ছড়াচ্ছিল ফুল,
    ছোট্ট শিশুর কলকাকলীতে মুখরিত ছিল বাড়ির উঠোন,
    বাড়ির বাগানে ছিল কুমড়ো,ঝুমকোলতা ফুল।
    তারপর হঠাৎ সুহৃদ জপলো নিখোঁজ হবার মন্ত্র।
    কে জানতো তার জন্য মাঠে মাঠে হবে আন্দোলন,
    টিশার্ট এর গায়ে তরুণেরা লিখবে
    “সুহৃদ আসবে ফিরে,আমাদেরই গ্রহে”।

    সুহৃদ ছিল কাছেই দাঁড়িয়ে
    উদ্বেগ জনতা নেয়নি কোনো উদ্যোগ,
    সুহৃদ ছিল খুব কাছে দাঁড়িয়ে।
    সুহৃদ ছিল শিশুর চোখের অকৃত্রিম উচ্ছ্বাসে
    সুহৃদ ছিল সদ্য ফোটা ফুলের সুবাসে।
    কেউ জানলো না, সুহৃদ আছে তারূণ্যে ভরা প্রাণে
    সুহৃদ আছে নতুন বইয়ের মলাটের ঘ্রাণে।

    দীর্ঘ মিছিলে সুহৃদের ফিরে আসার বাণী
    সুহৃদ দেখছিল মুচকি হেসে,
    বিশৃঙ্খল আন্দোলনের চৌরাস্তায়,
    সুহৃদ একদিন গৃহত্যাগী হলো।
    আজ অব্দি তার দেখা নেই।
    তখন তরূণেরা লিখলো,
    ” সুহৃদ, তুই পালাবি কোথায়?”

    – সুজান মারিয়া সুচি

    4
    3 Comments
    • সুহৃদকে খুঁজে পেলাম কবির কাব্যে! শুভেচ্ছা ও স্বাগতম কবি!

    • শুন্যের পথে খুজেছে তোমায়!
      অসীমের পথে তুমি…❤

    • অসাধারণ। অভিবাদন জানবেন।

Friends

Profile Photo
Sumaiya Mustare
@mustare
Profile Photo
RH-Ridoy
@rh-ridoy
Profile Photo
H M Salman Rahman
@hmsalmanrahman
Profile Photo
Rezwan Rafat
@rezwan
Profile Photo
Lailatul-Islam-Ruman
@lailatul-islam-ruman
Profile Photo
S M Mehedi Hasan
@s-m-mehedi-hasan
Profile Photo
Fizulhaque Noman
@fizulhaquenoman
Skip to toolbar