Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    চুল পেকেছে পাকুক,
    সুখ গুলো সব কাচের ঘরে কাঁচাই না-হয় থাকুক।।
    —————————————————————–
    সুখ গুলো সব কাঁচাই থাকুক,
    সতেজ রুপে সবুজ থাকুক,
    হৃদয় নামের কাচের ঘরে, আমার প্রজাপতি নাচুক।
    —————————————————————–
    কাঁচা সুখে বৃক্ষ দুলুক,
    দুঃখ পাকুক, ঝরে পরুক।
    বৃক্ষে আমার সুখের ফলের, সুভাষ ছড়িয়ে পরুক।
    —————————————————————–
    হ্যা আমার চুল পেকেছে পাকুক,
    দুঃখ গুলো আমায় না-হয়, বুড়ো বলেই ডাকুক।
    —————————————————————–
    দুঃখ গুলো দুরেই থাকুক,
    মুখোশ পরে, আমার বয়স মাপুক।
    হিংসুটেরা সাদা ফ্রেমে, আমার কামাই পুজি আঁকুক।
    —————————————————————–
    তবে কাছের মানুষ কাচেই থাকুক,
    আমার কাচেই ছবি আঁকুক,
    আমার ডানায় ডানা মিলায়ে স্বপ্নচুড়ায় ভাসুক।
    —————————————————————–
    সত্যি, আমার চুল পেকেছে পাকুক,
    সুখ নামের ঐ ফলগুলো সব,
    কাচের ঘরের বৃক্ষে আমার,
    কাঁচাই না-হয় ঝুলুক।
    —————————————————————–
    আর দুঃখ নামের ফলগুলো সব,
    পেকে গিয়ে পোকে খেয়ে,
    বৃক্ষ হতেই ঝরুক।
    —————————————————————–
    আমার চুল পেকেছে পাকুক।
    হিংসুটেরা সাদা ফ্রেমে, আমার কামাই পুজি আঁকুক।
    —————————————————————–
    কবিতা – গ্রিন হাউজ – ২০/০৮/২০২২ (সকাল ১১ টা)

    1 Share
    15
    9 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar