Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 3 months ago

    তোমাকে  দেখলাম  পশ্চিমে  পাখিদের  দলে
    খড়কুটোর  আগুন  জ্বালিয়ে  নিশ্চিহ্ন 
    এখন  আকাশ   ধোঁয়াটে
    কিন্তু   প্রবল  প্রতাপশালী
    অথচ  নিজের  কাছে  যাযাবর 
    সকল  সমৃদ্ধি  উচ্চাভিলাস 
    শান্তিহীন  বনবাস 
    নিগুঢ়  রহস্য  নেই
    কবিতার  আঁচলে  ঢেকে
    কর্দমাক্ততা  লেপ্টে  দাঁড়িয়ে 
    একা গ্রন্থপথে  নিঃশব্দ  কবিতা
    খুব  ভালো  মিথ্যে  বলা
    তোমার   কাজ  নয়
    সত্যটা  মাঝেমধ্যে  মিথ্যের  মতো
    অবসন্ন  মায়ামুক্ত  চিত্ত 
    কিন্তু  কোথাও  অনাবশ্যক 
    দাঁড়ি -কমা  বসে  যায়
    ললাটে  রুদ্র  বিহঙ্গ  নেই
    চেয়েছিলে  সৌম্য  সাম্য
    কিন্তু  সকলেই  জানে
    সমতা  কোথাও  নেই
    অথচ  চিৎকার  করে
    মত্ত  অবস্থাতেও
    আসলে  সত্য  যেটুকু
       সেটা  জন্মের  বৃত্তান্ত

    10
    6 Comments
Skip to toolbar