Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    3 years, 12 months ago

    প্রদীপ
    রিজভী আহমেদ

    নিষ্ঠা যবে ধারিছো বক্ষে বিলীন করেছা হিংসা
    সেদিন তব জ্বেলেছো প্রদীপ মনের অকাতরে।
    তুমি সূর্যের বুকে আলোর প্রতিফলন,
    তুমি ন্যায়ের প্রদীপ বাতি।

    স্বেচ্ছায় করো যতো অন্যায় বধ,
    তুমি অনিভ প্রদীপের মায়াবী রথ।
    আগমনে সব কালো ধ্বংসে শ্বেত শুভা,
    তুমি আগামীর দিনে সপথের প্রভা।
    হিংসুকের হিংসাকে দেখো প্রেমরূপে,
    অন্যায়ের পথ থেকে বের করো চুপে।
    দালালের কুৎসা করো নীতির বরণ,
    জাগরণে হয় হোক নিজের মরণ।
    মৃত্যুকে কাছ থেকে দর্শন করে,
    জীবনের স্বাদ নাও চিত্ত ভরে।
    অহমিকা যত সব বিসর্জনে,
    মৃত্তিকা তলে তব রাখিও জেনে।
    জীবনের শেষ কবে না আছে জানা,
    খালি হাতে চলে যেতে নেইকো মানা।
    যদি চাও সম্পদে যাত্রা হবে,
    ভুল যেনো চিন্তা, না তুমি পাবে।
    ধর্মের কথা যদি ভাবো মনে কভু,
    আল্লাহ, ঈশ্বর, গড কিংবা প্রভু।
    সব নাম একরূপি ধর্ম ভেদে,
    নাহি পাবে পার তুমি অঝোরে কেঁদে।
    তবে কেনো হিংসার মিছে বুনো জাল,
    মুছে ফেলো সব ভুল ধরে নব হাল।
    আপোষহীন বাক্যে তুমি নিষ্ঠা চিরঞ্জীব।
    তুমি তারকারাজির পতিরূপে সজল প্রদীপ।

    8
    5 Comments
Skip to toolbar