-
আলো, এত আলো!
এইচ. এম নুর আলমআলো, এতো আলো জ্বলছে এথায়-
পুষ্পবাহার রাঙাপুটে সুবাস মাখায়।
সূর্য রশ্মি ভীষণ তেজে-
জ্বলছে খুনে তরুণ মনে অরুণ রাঙায়।আলো, এতো আলো জ্বলছে মনে-
শিক্ষিতরাই দানছে সুবাস-দীক্ষা প্রাণে,
লাইব্রেরিতে জ্ঞানের আলো-
মনের আলোয় সকল ভালোয় আলোকিত গানে।আলো, এতো আলোয় আজকে পৃথিবী-
ঘূর্ণিবায়ে মঙ্গলেতে যাচ্ছে পূরবী।
আবিষ্কারের নেশায় মানুষ-
মত্ত হয়ে ঘুরছে ঘোরে চুষতে সুরভী।আলো, এত আলো আসমানেতে আজ-
পূব আকাশে রাঙাধনু রঙ মেখেছে রাজ।
সুয্যি-আলোয় মেঘ লুকিয়ে সে-
হাসে নীল আকাশে রঙিন আভার সাজ।আলো, এতো আলো জ্বলুক সবার মাঝে-
মধুর সুধা ঝরুক সবার প্রতি ভালো কাজে।
উচ্ছসিত হউক সকল প্রাণ-
ধৌত হউক প্রাণের দেহ আলোক মাঝে।আলো, এতো আলো জ্বলুক সরাসুর-
রইবে নাকো পর আর নিকট ফারাক বহুদূর।
জ্ঞানের আলো জ্বলবে সব সময়-
দীক্ষা নিয়ে ভালো হবার সবার সুধাসুর।10 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


আলোর নিচে আঁধার থাকে; এড়াবে ক্যামনে!