-
তবে কি আর ভালোবাসতাম?
১.
নিজ হাতে ভেঙে দিলে
ভালোবাসার স্বর্গটাকে
এখন
জ্বেলেছ আগুন
পুড়াবে ধরাটাকে
তুমি যদি
এমন হবে জানতাম
তবে কি আর
ভালোবাসতাম
হায়!
ভালোবাসতাম।
২.
বিনা দোষে
বিনা ঝড়ে
ঘুরছি যে পথে পথে
আমার ঠিকানা
আঁধার
তোমাকেই খুঁজে পেতে
তুমি যদি
এমন হবে জানতাম
তবে কি আর
ভালোবাসতাম
হায়!
ভালোবাসতাম।
৩.
ফুল শয্যা ছেড়ে
কাঁটা হল শয্যা
আমার দুটি চোখে
অশ্রুরই বন্যা
মিছে আশা
সত্যি হয়
প্রেম আশা
কেন নয়
আমার জীবন
ঝরে
তোমারি নামে।।
৪.
একদিন
অতীত ঘেঁটে
তুমিও কাঁদবে শেষে
তোমার নির্জন জীবন হবে নরকশয্যা
মোর শিয়রের পাশে পাবে
জোনাকিপোকা।।9 Comments
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
ফারদিন ইসলাম উইনমি
@winme
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
মোঃ তারিকুল ইসলাম সিয়াম
@niharika
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
AdabenTatali
@adabentatali


আহা! কি মায়া সমস্ত কবিতা জুড়ে! মন ছুঁয়ে গেল। শুভেচ্ছা ও স্বাগতম কবি!