Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    3 years, 10 months ago

    (মূল্যহীন কাব্য)
    হারিয়ে যেতেই হবে
    -পি কে সরকার
    কাজের মাঝে সব ভুলে যাই,
    অলস সময় শুধুই ভাবায়।
    ছিলেম কোথা এলেম কোথা,
    যাবো কোথা শেষটা কোথা?

    সোনালী দিনের স্মৃতির পাতা,
    পড়তে পড়তে বাড়ছে পাতা।
    স্মৃতিরা স্মৃতি হয়ে প্রতিক্ষণে,
    আমারে নিয়ে চলে স্মৃতিতে।

    কেরোসিন বাতি উঠতো জ্বলে,
    দিনের আলো ফুরিয়ে গেলে।
    কিন্তু হায়! তোমারে গেছে ভুলে,
    তুমি কখনও আলো দিয়ে ছিলে!

    যা কোনো আসে না কাজে,
    তার স্থান কোনো ভাগাড়ে।
    রাত আছে আঁধার আছে,
    মাটির পিদিম হারিয়ে গেছে।

    8
    4 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar