Profile Photo

ইসলাম মুহাম্মদ তৌহিদOffline

  • Tauhid
  • চেতনায় নজরুল
    ইসলাম মুহাম্মদ তৌহিদ
    ———————————
    তারুণ্য তোমাকে করেছে অমর
    নবজাগরণে তব কীর্তি অবিনশ্বর
    ভীরুতা ছুঁতেই পারেনি, তোমাতে প্রেম আর দ্রোহ অনন্ত
    রণতূর্য তব একহাতে, তুমি চির বিদ্রোহী রণক্লান্ত।
    স্যার নজরুল, সংগ্রামী চেতনায় তুমি নির্ভুল।
    রক্তলাল সালাম হে বুলবুল।

    সত্যিই দারিদ্র্য তোমাকে করেছে মহান
    তব সাম্যবাদী চেতনাও চির অম্লান।
    তাই তুমি বাঁধন হারা, আমৃত্যু গেয়েছ সাম্যের গান।

    ত্যাগের মহিমায় তুমি সমুজ্জ্বল ‘দুখু মিয়া’
    গরিব বলে সয়েছ শত লাঞ্ছনা, হারিয়েছ সন্তান
    আবেগে ভেঙ্গে পড়নিকো তবু, থামেনি তোমার সংগ্রাম।
    রক্তপিপাসুদের শোষণের হাত থেকে
    প্রেরণা দিয়েছ বাঁচার, ক্ষুধিতের শক্তি তুমি
    মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার।

    ভবলীলা সাঙ্গ করে
    রাগ-রাগিনীর জগৎ ছেড়ে
    বুজেছ দু’চোখ, চিরনিদ্রায় আছ প্রিয় মসজিদের পাশে
    কতবার তোমার সমাধি ছুঁয়ে, চোখের জলে বুক ভিজিয়ে
    তাঁবেদারি ভুলতে তোমাতে প্রেরণা খুঁজি হে বীর,
    রহস্যভেদী হে ধুমকেতু, সত্যিই চির উন্নত তব শির।

    5
    8 Comments

ইসলাম মুহাম্মদ তৌহিদ

মানবাধিকারকর্মী

ভীড়তে চাই মানুষের দলে

Skip to toolbar