-
পেশার সম্মান
যে পেশায় তোমার মিলে সম্মান
তারে করোনা কভু তুমি অপমান।।যে দিলো তোমারে ধরণির মান-
ভুলোনা কভু তার ছোটও অবদান।।যে কাজে তোমার চলে পেট-সংসার
ঘুচিছে তোমার পেরেশানি- অনাহার
করো না কভু অযত্ন তাহার।।যদিও সে পেশা হোক ছোট কীবা ক্ষুদ্র
করোনা অপমান ছিলে তো হীন দরিদ্র
এখন তুমি অতিশয় ভদ্র।।না থাকে যদি কাজের প্রতি আন্তরিকতা
তাহলে জেনো দিনে দিনে বাড়িবে দীনতা
একদিন হারাবে, মিলিবে হীনতা।।জন্মেনি কেহ হীনতা-দীনতা- দুঃখ নিয়ে
মাতৃক্রোড়ে আগলে রেখেছেন মমতা দিয়ে
ও প্রভু পরম দয়ালু প্রিয়ে।।ও কাজে দিবে গভীর ভালবাসা আর মন
সত্যিকারের মানুষ হবে স্যালুট সত্যি জন
ছোট-বড় করবে না ভেদ সবাই মহান।।দিতে হবে তোমায় সকল পেশার মান
যে সম্মান দিয়েছে তোমায় মর্তবা অম্লান।করো যদি তুমি অন্য পেশার সম্মান
জেনে রেখো হারাবো না তব পেশার মান
তারাও করবে তব পেশার সম্মান।।ছোট হোক বড় হোক তব ও পেশা
দিয়েছেন প্রভু রিযিক, পথের দিশা।।26 Comments-
-
-
-
-
সুন্দর। ৮নং পঙ্ ক্তির প্রথম চরণে “যদিও পেশা হোক ছোট কীবা ক্ষুদ্র” এর বদলে “যদিও পেশা হোক বড় কীবা ক্ষুদ্র” হলে আরো ভালো হতো মনে হয়। ছোট আর ক্ষুদ্র তো সমার্থক শব্দই। কবিতার ভাব বুঝতে আমার সমস্যা থাকতে পারে।
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



প্রতিটি পেশাকেই সম্মান কারা উচিৎ