-
অপূর্ব ইচ্ছা
রিজভী আহমেদশান্ত বেলায় অশান্ত মন
তাহার লাগি যেন,
তাহার লাগি পরান দাগী
মনে অস্থিরতা কেন?
চঞ্চল হিয়া নিষ্প্রাণ আজি
শুনি বিরহের সুর,
তাহার লাগি আত্মত্যাগি
যাবো আর কত দূর?
ভাবনার জালে পড়ে শুধু হায়
গাঁথি শোকের মালা,
তাহার লাগি নিশিতে জাগি
আর যাবে কত বেলা?
স্বপ্নে তাহার নূপুরের সুরে
সাঙ্গ ঘুমের ঘোর,
তাহার লাগি রাত্রি জাগি
কখন হবে ভোর?
যদি কোনদিন ভুলেও কভু
তাহার দেখা পাই,
হৃদয়ের বাণী আছে যতখানি
তাহাকে জানাতে চাই।
জানি ইচ্ছা আমার নিছক ইচ্ছা
পূরণ হবার নয়,
তবুও মনে কেন ক্ষণে ক্ষণে
জাগে ইচ্ছা অকুতোভয়?
ইচ্ছার জালে মোড়ানো জীবন
ইচ্ছা কেড়েছে হাসি,
তাইতো এবার ইচ্ছা আমার
চাই ইচ্ছার ফাঁসি।3 Comments
Friends
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
Drako Shajib
@drako
Zahidul Jamy
@zahidul
Kanej-Roksana
@kanej-roksana
আয়েশা সিমা
@ayesha-sima
শায়েরুল ইসলাম
@shaerulislam
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
নোমান খালভী
@nomankhalovi



বেশ