Profile Photo

অনুলেখাOffline

  • sushmi
  • Profile picture of অনুলেখা

    অনুলেখা

    3 years, 9 months ago

    চাঁদহীন রাতের মধ্যযামে
    আমি কান পেতে থাকি অন্ধকারে,
    কিসের শব্দ শুনেছিলাম এমনই আরেকটি রাতে!
    কখনো ভেবেছি , প্রণয়ে বুঁদ হয়ে থাকা কেউ কথা বলছে বুঝি অবিরত।
    তারপর একটি প্রশ্ন হাঁটু গেড়ে বসে থাকে বুকের ভিতর —
    নক্ষত্রমণ্ডলে তারারা কি কথা বলে?

    তারার দ্যুতির মতো তোমার দু’চোখের কথোপকথনগুলো
    শরত রাতগুলো উজাড় করে শুনেছি বহুবার,
    যদিবা কিছুটা বুঝেছি-আহ্বান ছিলো; বাকিটুকু বুঝিনি তার।
    নদীর ছাদে রূপালী ফিতার মতো পড়ে থাকে রাত ফুরাবার ছায়া
    রোজ জলের শব্দ শুনি বাতাসে ভাসে।
    আলো-ছায়া পকেটে পুরে যে নির্জন রোয়াক ঝিমায় ,
    সেটাও যেন ফিসফিস করে ডাকে যখনই পাশ কেটে প্রান্তরে যাই।

    চাঁদহীন রাত হলেই প্রান্তরে আসি
    মধ্যযামে আকাশে কান পেতে রাখি
    এক অচেনা শব্দ…সরগম।

    নক্ষত্রলোকে তারারা কি কথা বলে?
    কী কথা বলে পৃথিবীর সাথে!
    নাকি গানে গানে আমাদের ডাকে ।

    5
    6 Comments
Skip to toolbar