Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 11 months ago

    প্রতীক্ষা

    খোলা জানালার পাশে
    চেয়ে থাকি আকাশের নীলে,
    চোখের তারায় প্রতীক্ষার প্রহর
    হলুদ বিকেল গড়িয়ে
    লুকায় সায়াহ্নের আবীরে।
    এমনি করে চলে যায় কত গোধূলী,
    কত বিহগেরা ফিরল নীড়ে
    জমে থাকা হৃদয়ের ধূলি
    তবু বারে বারে
    তোমাকেই খুঁজে ফিরে
    যেদিন থেকে এসেছিলে
    মোর জীবন অরণ্যে,
    মহীরুহের শ্যামল প্লাবনে
    জীর্ণতাকে ভরিয়ে দিয়েছ তারুণ্যে,
    শূন্যতাকে করেছ লয় পলে পলে।
    তব অনুষঙ্গে আমি হয়েছি পূর্ণ
    তোমার সান্নিধ্যের সৌরভে
    এ সুন্দর রোদসী ঘন গৌরবে
    নেচে উঠেছিল
    আলোকিত অয়নে,
    সবুজের অঞ্জন ঝরেছিল
    মোর ধুসর কাননে।
    মায়াভরা নীল গগনের ছায়ায়
    হেসে উঠেছিনু কাবেরী ক্রন্দসী।
    ঝুমকোলতা, রুপসী অতসী
    জেগে উঠেছিল হেমন্তের ছোঁয়ায়।
    আজ তোমার সঙ্গহীণতায়
    আমার আকাশের নীলিমায়
    শুধু শূণ্যতার অবয়ব ।
    হৃদয় অরণ্যে নিঃস্বতার অনুভব
    মরুভূমি বনে কাঁটাবৃক্ষের অবরোধ
    থমকে দিয়েছে ঝলোমলো রোদ,
    হারিয়ে গেছে বৃষ্টির নিক্কন।
    ঘন সবুজের সঞ্জীবন
    পিয়াসী মন তবু বারে বারে
    আলো আঁধারে, বনে বাদারে
    তোমাকে খুঁজে বেড়ায়
    এই ভরা পূর্ণিমার সোনালী জোৎস্নার জল
    আমাকে করেনা সিক্ত,
    এক সিন্ধু একাকীত্বের অর্গল
    আমাকে করে রেখেছে রিক্ত।
    ইন্দ্রিয় গুলো বিবর্ণ অর্কিডের ন্যয়
    ভরে গেছে নির্লিপ্ততায়
    বুকে শুধু শুষ্ক হাসনাহেনার সেীরভ
    একবুক ভয় আমায়
    করেছে আরো নির্জন
    হারিয়ে যায় সব গৌরব
    তবু চেয়ে আছি পথ
    কখন আসবে সেই প্রার্থিত রথ
    যেখান থেকে নেমে এসে
    হঠাৎ চমকে দিবে আমায়
    আবার করবে স্পন্দিত
    আমি আবার আকাশের নীলিমায়
    নক্ষত্রের আলোয় হব আন্দোলিত
    ঘন সবুজের জোয়ারে
    হাত ডুবিয়ে হব স্নাত ।।

    13
    11 Comments
Skip to toolbar