Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    3 years, 11 months ago

    নিত্য বারিধারা
    রিজভী আহমেদ

    নয়নে আমার অবিরাম বারি
    ঝরছে অকাল পাতে,
    কপোলের গায়ে দাগ কেটে আজ
    পড়ছে গড়িয়ে হাতে।

    কেড়েছে চক্ষু সমূদ্র জল
    নিয়েছে বারির রূপ,
    নিত্য বারিধারা যেন
    হবেনা হয়ত চুপ।

    আষাঢ়ের ন্যায় অঝোর ধারা
    নেমেছে চক্ষুদ্বয়ে,
    এ কেমন বরষা আমার
    যাচ্ছে জীবন বেয়ে।

    দেখবো যেদিন আমার আকাশে
    মেঘহীন রৌদ্র আলো,
    সেদিন হয়ত সাঙ্গ হবে
    জীবনের মেঘ কালো।

    সহসায় কি এত মেঘ সব
    কাটবে কভু নাকি,
    আলোহীন এই জীবনে আমার
    এখনো ঢের বর্ষণ বাকি।

    বরষে বর্ষা বারি রূপে আজ
    সৃষ্ট বানের জলে,
    ভাসিয়ে দেহ নিচ্ছি যে সুখ
    বারি যেতে না দিব বিফলে।

    8
    6 Comments
Skip to toolbar