Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    3 years, 9 months ago

    হুলিয়া ও গরম ভাত
    ————————

    হুলিয়া ঘুরছে শহরময়
    খুঁজছে কিছু মানুষকে।

    এজন পুরুষ মানুষ বলেছিল,
    “আমি বোধহয় একজন ধর্মহীন ও রাষ্ট্রহীন মানুষ,
    সকল ধর্মগ্রন্থ ও সংবিধানেই গরম ভাতের সমঅধিকারের কথা আছে জানতাম,
    আমার যদি ধর্ম ও রাষ্ট্র থাকতো তাহলে হয়তো প্রতি বেলাই গরম ভাতের তাপ পেতাম মুখে।
    বলুনতো এত গরম ভাত কাদের পেট গরম করে?”

    একজন কিশোর বলেছিল,
    “আমার বাবা কে?
    মা’ও জানেনা,
    গরম ভাতের জন্য আমার মা
    অনেকে পুরুষের শরীর গরম করেছে।
    গরম ভাতের চেয়ে গরম শরীরের দাম অনেক কম,
    আমি শহরের সব পুরষদের ডিএনএ পরীক্ষার দাবি জানাচ্ছি। ”

    একজন নারী বলেছিল,
    “ খারাপ পুরুষের গল্প কিন্তু খুব মজার হয়,
    আমার কাছে অনেক পুরুষের মজার গল্প জমা আছে,
    গরম ভাতের জন্য কিছু গল্প বিক্রি করবো।”
    তারপর শহরের পুরুষগণ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে।

    একজন যুবক বলেছিল,
    “ দেখুন ভরা পেটে ঘুষ চাইলেও আপনারা খুশি হয়ে দিয়ে দেন,
    আর আমি ক্ষুধার্ত পেটে গরম ভাত চেয়েছিলাম,
    তাই বলে ভিখারি বলে গালি দিলেন!
    আপনার বাবা দাদা’রা কিন্তু গরম ভাতের জন্যই এই দেশে এসেছিল,
    আয়নায় নিজেদের দেখবেন মাঝে মাঝে।”

    একজন কবি বলেছিল,
    “কবিতা আর গরম ভাত দুটো একই,
    দুটোই আমাকে কষ্ট দেয়।
    ঈশ্বর,
    আপনি সবার জন্য গরম ভাতের ব্যবস্থা করুন,
    তা নাহলে আজ থেকে আমি কমিউনিস্ট হয়ে যাবো।”

    তারপর থেকে কিছু হুলিয়া ঘুরছে শহরময়,
    হুলিয়াতে বড় করে লেখা আছে,
    “এদের যেখানেই দেখবেন,
    ধরে মুখ সেলাই করে দিবেন,
    অপ্রাসংগিক কথা বেশি বলে শহরে আতংকে ছড়াচ্ছে,
    আর আপনাদের গরম ভাত সাবধানে রাখবেন”।
    ——————
    রশিদ হারুন
    ২০/০২/২০১৯

    5
    2 Comments
    • নির্বাক হয়ে গেলাম কবিতাটি পড়ে! প্রতিদিন অনেক কিছুই বলি তবে এই কবিতাটি নিয়ে আজ আর কিছু বলব না। মুখ সেলাই হয়ে যেতে পারে।

Skip to toolbar