-
পিতার পত্র—১৫
প্রিয় পুত্র,
পত্রে আমার শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। ঢাকা থেকে তোমার পত্র পেয়েছি। যাই হোক একটু দেরী হলেও ব্যস্ততা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছো। হয়তো জেনে থাকবে দু’মাসের বেতন নাই। তদুপরি তোমার কাকার হালের গোরু কিনেছি। তবে এ পর্যন্ত আকাশে বৃষ্টি নাই। সামনে আবাদ কেমন হবে বলা যাবে না?
তোমার লেখাপড়া হয়তো ভালভাবে চলছে। তুমি হয়তো পথ চেয়ে অস্থির হয়েছো, তাতে মনে করো না। তোমাকে সঠিক সময়ে ————— টাকা দিলাম। এ মাসের শেষে বেতন এলে আবার টাকা পাঠাবো।তুমি কি শাহপরান হলে সিট নিয়েছো? এ মাসের প্রথম সপ্তাহে বেতন স্কেলের জন্য ঢাকা যাবো অথবা কাগজপত্র পাঠাতে হবে? তুমি একটু ধৈর্য্য ধরে চলো।সমস্ত বিপদ কেটে যাবে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাল যাপন করছি। বাড়ীতে সকলেই ভাল আছি।
তুমি মনোযোগ সহকারে লেখাপড়া কর । যেন সামান্য একটু ভুলের জন্য পরে অসুবিধা না হয়। ঈশ।বর সহায় হোক , তোমার মনস্কামনা পূরণ হোক।ইতি
তোমারই পিতা10 Comments-
-
-
-
ঠিক বলেছেন বন্ধু! এই চিঠিগুলো পড়লে কেন জানি মনটা শীতল হয়ে যায়। আবার এক দুশ্চিন্তা আসে মনে হয় খুব অল্পই লিখেছে বাবা, আরো কিছু কথা বাকি ছিল হয়তো সন্তান অযথা চিন্তা করবে ভেবে আর লেখেনি।
-
-
Friends
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
আবু তালহা নাটোরী
@abutalhanatori
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
JAKIUL ANTO
@jakiulanto
সিয়াম সাদ
@seamshaad
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md. Habibur Rahman
@habib
Hridoyesh Nashit
@hrnashit
Abcde gh.
@abcdegh


অসাধারণ!