Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    3 years, 9 months ago

    (মূল্যহীন কাব্য)
    ‘স্বপ্নের ইউটার্ন’
    – পি কে সরকার
    সেদিন ছিল না ঝড়,
    তবু উড়ে গেছে মোর
    স্বপ্নের কুঁড়েঘর।
    স্বচ্ছ নীলাকাশ
    মেঘ ছিল না,
    তবু অঝোরে
    ঝোরে ছিল বেদনা।
    হঠাৎ ইউটার্ন…
    উঠলো বেজে অন্য সুরে
    মিলনের গান,
    দুরন্ত ছুটে চলেছে
    হর্ণ বাজিয়ে…
    অচেনা স্বপ্নকে,
    আলিঙ্গন করতে।
    কাগজে ফুলে
    পারফিউম ছিটায়ে,
    নিজেকে সান্ত্বনা দিলে,
    তাজা ফুলের সুগন্ধ নিতে।
    চেনা তুমি অচেনা বেশে,
    আয়নায় বার বার দেখে,
    নিজেকে…
    পারলে না চিনতে।
    মনের ক্যানভাসে
    পুরানো স্মৃতির দেওয়ালে,
    নতুন রঙে রাঙিয়ে দিলে,
    তবু বারে বারে,
    সেই ছবিটারে
    এঁকেই চলেছো আনমনে।

    8
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar