Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 11 months ago

    অনুভব

    আমি আমার প্রার্থিত সরোজিনী,
    রেখেছি যতনে ছোট্ট সরোবরে।
    আমার খুশীর স্রোতস্বীনি,
    রেখেছি মৃদুলা রিমিঝিমি নির্ঝরে ।
    চন্দ্রিকার মায়াভরা রাতে,
    সোনালী জোৎস্নার রং মেখে,
    শুধু হাতে হাত রেখে
    আমি অনেক সূখী এই ছোট্ট ছাদে।
    আমি আমার প্রত্যাশার ডালা
    রেখেছি শূণ্য দূরের নক্ষত্র দ্বারে,
    তাই পাওয়া না পাওয়ার জ্বালা
    করেনা বিদ্ধ বেহালার তারে।
    আমি না চাইতেই হয়েছি স্নাত,
    খোলা আকাশের নীলিমায়।
    তাই হঠাৎ হইনা ক্লান্ত,
    ধুসর মেঘের অমানিশায়।
    আমি হয়েছি অভিযোজিত
    প্রথম প্রহর থেকে,
    ঘাত উৎঘাত ভরা অয়নে,
    তাই জল ভরা মেঘে,
    ব্যপৃত রাখি না নয়নে
    হঠাৎ কাঙ্খিত কলির স্খলনে।
    আমি আর হই না ব্যথিত
    কুহেলীর চাদর উম্মোচণে,
    আমি শান্ত থাকি সময়ের অপেক্ষায়
    প্রকৃতির নীরব স্ফূরণে।
    আমি না চাইতেই পেয়েছি
    মমতাভরা হাসনাহেনার ঘ্রাণ,
    তাই হঠাৎ আলোর ম্লানিমায়
    নি:শেষিত হয়না আহত প্রাণ
    রোদ -বৃষ্টির খেলার বৃত্তে
    নিরন্তর ধাবমানতায়
    রিমিঝিমি নৃত্যে
    ছন্দিত বৃষ্টির শব্দ শুনি তন্ময়তায়।।

    10
    7 Comments
Skip to toolbar