Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • Profile picture of Shovan Khan Sabuz

    Shovan Khan Sabuz

    3 years, 9 months ago

    শান্তির সন্ধানে মানুষের অনন্ত যাত্রা। পৃথিবীর অলিতে-গলিতে মানুষের ব্যস্ত ভ্রমণ। পৃথিবীর অলিগলি পেরিয়ে এ ভ্রমণ মহাবিশ্বের গ্রহউপগ্রহতেও বিস্তার লাভ করেছে। কিন্তু সার্বজনীন শান্তির সন্ধান মানুষ কি পেয়েছে? এতো বুদ্ধিমান মানবসম্প্রদায় কেন পারলো না শান্তি নামক বহু আকাঙ্খিত অনুভূতিকে জয় করতে?

    আসলে মানুষের বৈচিত্র্যময়তার যে ব্যপকতা, তাতে সার্বজনীন শান্তি লাভ হবে না তা সহজেই বোধগম্য। মানুষ জগতকে উপভোগের যে শারীরবৃত্তীয় ক্ষমতা প্রকৃতি থেকে অর্জন করেছে, সে তুলনায় তার আয়ুষ্কাল নেহায়েতই কম। বেঁচে থাকার অপুর্ণতা মানুষকে করেছে চির অতৃপ্ত। এই স্বল্প সময়ের জীবনকালে তাই শান্তি লাভ হতে পারে এমন প্রায় সব উপকরণ নিজের আয়ত্ত্বে নিতে জীবনভর করেছে নানা সংগ্রাম। এই সংগ্রামের ইতিহাসে মনিমুক্তার উজ্জ্বলতা যেমন দীপ্তিমান হয়েছে, কলুষতার কালিমাও নেহায়েত কম পরেনি। শান্তির উপকরণ আয়ত্ত্ব করতেই কেটে গেছে জীবনের মাহেন্দ্রক্ষণ, শান্তি থেকে গেছে অধরা। মানুষের জীবনের চরম ট্রাজেডি হয়তো এটাই।

    জীবনানন্দ দাশ তাঁর বনলতা সেনের পংক্তিমালার পরতে পরতে অনন্যসব বিদগ্ধ উপমায় মানুষের শান্তি অন্বেষণের দীর্ঘ যাত্রাকে রূপায়িত করেছেন। তাঁর বনলতা সেনের প্রথম দুটি লাইন-
    “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
    সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে…”
    পাঠকের কাছে বনলতা সেন কবিতার ব্যাখ্যার আবশ্যকতা দেখিনা। শুধু মননশীল পাঠকের মনোজগতে তাঁর চেতনা, গভীর বোধ ও উপলব্ধির পুনরাবৃত্তি করা মাত্র।

    সুখের উপকরণ সংগ্রহ করতে গিয়ে মানুষ কখন তার সুখ উপভোগের কথা ভুলে গেছে নিজেও বুঝতে পারেনি। অর্জিত উপকরণ তার পায়ে শিকল হয়ে বেঁধেছে মানুষ তা খেয়াল করেনি। পরম্পরা ধরে সুখের উপকরণ অন্বেষণ আর আয়ত্ত্ব করাকেই করে তুলেছে তার নিরবচ্ছিন্ন নিয়তি।

    4
    6 Comments
    • সুখ নামক সোনার হরিণ ধরার তীব্র আকাঙ্ক্ষা মানুষকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। সেটাই হয়তো অশান্তির মূল কারণ।

      • হতে পারে বন্ধু পৃথুলা! তবে আমার কাছে মনে হয় আমরা যেহেতু এক অশান্ত জগতে বাস করছি সেখানে সুখ-শান্তি সহজলভ্য হবেনা এটাই স্বাভাবিক। তবে প্রকৃত শান্তি অবশ্যই আছে এবং তা হাতের নাগালেই। শুধু শান্ত হয়ে সেটা উপলব্ধি করতে হবে।

        • তোমার মাপে হয় নি সবাই
          তুমিও হও নি সবার মাপে,
          তুমি মর কারো ঠেলায়
          কেউ বা মরে তোমার চাপে—
          তবু ভেবে দেখতে গেলে
          এমনি কিসের টানাটানি?
          তেমন করে হাত বাড়ালে
          সুখ পাওয়া যায় অনেকখানি।

    • দারুন গদ্য। অভিনন্দন।

    • সুন্দর লেখকমনের ভাবনাগুলো…

Skip to toolbar