-
শিরোনামঃদুরত্ব,,,
কলমেঃ রওনক নাহার “রুনু”
০৬.০৯.২২
ধীরে ধীরে বাড়ছে যেন তোমার আমার একসাথে থাকার দুরত্ব,,
শেষ বিকেলের মেঘের মতো মলিন হচ্ছে তোমার আমার সম্পর্ক।
অপরাহ্ণে ধূসর বালুকাবেলায় হারিয়ে যাচ্ছে আমাদের বেঁচে থাকার পঙ্তিমালা।
বহুকাল অভ্যাসে মিশে থাকা সম্পর্কে
ঘুনোে পোকাদের বসবাস,
নিঁখুত ভাবে কেটে চলেছে সম্পর্কের বেড়াজাল।
বিশ্বাসের মোড়কে এখন ধূলোর আস্তরণ।
এক আকাশ ভালোবাসা এখন দুঃস্বপ্মের খোলসে ঢাকা।
মরচে ধরা বিরস জীবন।
যেখানে বিশ্বাস ,অবিশ্বাস আর সন্দেহের আচ্ছাদন,ভালোবাসা যেখানে নিতান্তই লোক দেখানো,
সেখানে অস্তিত্বের মূল্য খোঁজা
শুধুই কালক্ষেপন।
আবহমান কাল হতে চারটি অক্ষরে
জড়িয়ে থাকা ভালোবাসা এখন
মানসপটে আঁকা ছবি,
রংতুলির আঁচড়ে ঝাপসা ধূসর।
শুধুই বেড়ে চলছে আমাদের কাছে
থাকার দুরত্ব।
মন আর মননের নেই কোন আশ্রয়।3 Comments
Friends
বাবলু সিকদার
@bablu_sikder
A K Sarker Shaon
@aksarker
আরিফ নীল
@aarifneel
মুজাদ্দিদ
@mk4u
Shailajananda Ray
@shailajananda
Md. Habibur Rahman
@habib
ইফতিশা খানম
@eftishakhanam
Diponkor Sharma Partho
@parthodip218
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman



শুভ সকাল।