Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    3 years, 9 months ago

    পঞ্চতলার ছাদে
    কামরুল ইসলাম

    পঞ্চতলার ছাদের উপর গলায় দিয়া গামছা,
    কড়া রোদে বাজার মাঝে দেখব সবার তামশা!
    কেউবা হাটে হেলে দুলে কেউবা আবার সোজা,
    কারও কারও নাকটা খাড়া কারও আবার বোচা!
    কেউবা চলে হাত ঝুলিয়ে কেউবা চলে আস্তে
    ছাতার নিচে মুখ ঢেকেছে রোদটা থেকে বাঁচতে।
    কারও কানে ঘর বেধেছে গান শুনিবার যন্ত্রে,
    ফসফসিয়ে বাইক চলে যায় ভয় ডর নেই অন্ত্রে।
    কারও গায়ের রঙটা কালা কেউবা আবার ধলা,
    কারও আবার আড্ডাতে মন, হাতে বিস্কুট কলা!
    হঠাৎ আমার কান জুড়ালো ওষুধ বেচার গানে,
    অষ্ট ধাতু বাতের আঙটি জানে ব্যথার মানে।
    কারও কারও দন্ত কালো সবুজ পানের রসে,
    কোন কারনে জানি না ভাই দাঁত কেলিয়ে হাসে!
    দেখি এক ফুল বাবু সা’ব, স্যুট, বুট টাই বাধা,
    দুষ্ট কাকের শয়তানিতে ভাই হয়েছে গাঁধা!
    কাশতে কাশতে নাকাল আবার সর্দি ঝাড়ে কেউ,
    রাস্তা জুড়ে এমন কত আজব লোকের ঢেউ।
    হঠাৎ করে চোখে আমার লাগে আলোর ঝাপটা,
    একটু পরে চেয়ে দেখি জ্বলছে চাচার টাকটা!
    মনটা একটু খারাপ ছিল, এখন খুবই টাটকা,
    বাধ্য হয়ে চলে এলাম, লাগলো বৃষ্টির ঝটকা!

    1 Share
    8
    7 Comments
    • কি আছে ছাদে! শুন্যতা ছাড়া!।

    • বেশ নজর রেখেছেন দেখি! ভালো লাগলো! কবিতায় চারপাশের বিষয়বস্তুকে সুন্দর ফুটিয়ে তুলেছেন!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 January 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 November 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 August 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 16 May 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar