Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • কোহিনূর হীরা (Kohinoor diamond)
    ——————————————————————–
    কোহিনূর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, বহুল আলোচিত, বিতর্কিত এবং বড় একটি হীরার নাম । কোহিনূর শব্দটি ফারসি শব্দ কোহ-ই-নূর থেকে এসেছে । যার শাব্দিক অর্থ ”আলোর পর্বত” (Mountain of Light) । কোহিনূরের প্রকৃত নাম সামন্তিক মণি । বিখ্যাত কোহিনূর পাথরটির রঙ বর্ণহীন, শুভ্র এবং ৩৩টি পার্শ্ব রয়েছে । কোহিনূরের পেছনে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী, লোকবিশ্বাস আর মর্মান্তিক রক্তপাতের ইতিহাস । কোহিনূর হীরা আবিষ্কৃত হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে । অনেক সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কোহিনূর হীরাটি ছিল পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ বা শ্রীকৃষ্ণের কাছে ‘সামন্তিকা’ হীরা নামে এবং কৃষ্ণ যখন ঘুমিয়ে ছিলেন এটি চুরি হয়ে যায় । কারো ধারণা, প্রাচীন মালব রাজবংশের সম্পত্তি ছিল এটি । এছাড়া অনেকেই মনে করেন, কোহিনূর হীরকটি কাকাতিয়া (৯৫৬ – ১৩২৪ খ্রিস্টাব্দ) রাজবংশের দেবীমন্দিরে অধিষ্ঠিত দেবীর চোখ হিসেবে ব্যবহৃত হতো । খ্রিস্টপূর্ব ৩২০০ সালে কোহিনূর প্রথম আবিষ্কৃত হয় নদীর তলদেশে । ঐতিহাসিকদের মতে, বর্তমান ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের হায়দ্রাবাদের গুন্টুর জেলার (Golconda) কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে পরিতলা-কোল্লুর খনি (Kollur Mine) থেকে পাওয়া যায় । আর পরিতলা-কোল্লুর খনি হচ্ছে পৃথিবীর প্রথম হীরা উৎপাদনকারী এলাকা । কোহিনূর, কোহিনূরের যমজ হীরা দরিয়া-ই-নূর এবং নূর-উল-আইন এ খনি থেকেই আবিষ্কৃত হয় । প্রথম পর্যায় কাকাতিয়া (১১৬৩ – ১৩২৩ খ্রিস্টাব্দ শাসনকাল) রাজবংশের শাসকদের হাতে ছিল এ কোহিনূর হীরাটি । ১৪ শতকের প্রথম দিকে ১৩০১ – ১৩১১ খ্রিস্টাব্দের মধ্যে তুর্কী মুসলিম শাসক আলাউদ্দিন খিলজি’র একসময় যিনি গোলাম ছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি মহাবীর সেনাধ্যক্ষ মালিক কাফুর (Malik Kafur) দক্ষিণ ভারতের রাজ্যগুলোর অনেক হিন্দু এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেন । কাকাতিয়া, হয়সালা, পাণ্ডু, দক্ষিণ ভারতীয় বিভিন্ন রাজপ্রাসাদ এবং মন্দিরগুলোর বিপুল পরিমাণ সম্পদ, হাতি, ঘোড়া ইত্যাদি জব্দ করেন । যার মধ্যে কোহিনূর হীরাটিও ছিল । কিছুকাল হীরকটি তুর্কী রাজবংশের কাছেই ছিল । এর পর মুহাম্মদ রাজবংশের শাসক ও দিল্লীর সুলতান মুহম্মদ বিন তুগলকের কাছ থেকে হাত বদল হয়ে ভারতের পাঞ্জাবের শতদ্রু নদীর দক্ষিণের অঞ্চল মালওয়ার শাসকদের হাতে আসে এ কোহিনূর । এক পর্যায় লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদির (১৪৫১ – ১৫২৬ খ্রিস্টাব্দ শাসনকাল) হস্তগত হয় কোহিনূর হীরাটি । কিন্তু ১৫২৬ খ্রিস্টাব্দে তুর্কী-মুঘল যুদ্ধে তুর্কীরা পরাজিত হয় । মুসলমান সম্রাট মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে লোদি রাজবংশের শেষ সুলতান ইবরাহিম লোদির বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন । মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার তুর্কী-মঙ্গোলীয় বংশের । এরা চাগতাই খান, তৈমুর লং এবং চেঙ্গিজ খানের বংশধর । ইবরাহিম লোদিকে পরাজিত করার ফলে এ সময় হীরাটি মুঘল সম্রাট বাবরের দখলে চলে আসে । সম্রাট বাবর এবং তার সন্তান মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন দু’জনেই কোহিনূরকে ‘বাবরের হীরা’ বলে আখ্যায়িত করেন । দক্ষিণ ভারতের কুতুব শাহি রাজবংশের Golconda রাজ্যের সপ্তম শাসক সুলতান আবদুল্লা কুতুব শাহের (১৬২৬ – ১৬৭২ খ্রিস্টাব্দ শাসনকাল) প্রধানমন্ত্রী, পূর্বাঞ্চলীয় ভারত বঙ্গের সুবাদার মীর জুমলা’র (১৫৯১ – ১৬৬৩ খ্রিস্টাব্দ শাসনকাল) মাধ্যমে পঞ্চম মুঘল সম্রাট শাহবুদ্দিন মুহাম্মদ খুররামের (শাহ জাহান, ১৬২৮ – ১৬৫৮ খ্রিষ্টাব্দ শাসনকাল) হস্তগত হওয়ার আগে হীরকটি কিছুদিন যাবৎ মুঘল তোষাখানায় পড়ে ছিল । মুঘল সম্রাট শাহ জাহান কোহিনূর হীরাটির পরিমাপ বা ওজন পরীক্ষা করার আদেশ দেন । প্রাথমিকভাবে এর ওজন ছিল ৭৮৭ ক্যারেট (১৫৭.৪ গ্রাম) । ইতালীর ভেনিস শহরের Hortêncio Georges নামে একজন হীরক কর্তনকারী অসাবধানতাবশত কিংবা অদক্ষ হাতে এ হীরাটি অসুন্দরভাবে কেটে ফেলেন । যদিও, কোহিনূর হীরাটির সৌন্দর্যহানি এবং ক্ষতি করার কারণে কর্তনকারীকে জরিমানা গুনতে হয়েছিল ১০০০০ ভারতীয় রুপি । মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত ময়ূর সিংহাসনের শোভা বর্ধন করে মহামূল্যবান এ কোহিনূর হীরাটি । মুঘল সম্রাটদের গৌরব এবং ঐতিহ্যের বিষয় ছিল কোহিনূর । ষষ্ঠ মুঘল সম্রাট আবুল মুজাফফর মুহি উদ-দিন মুহাম্মদ আওরঙ্গজেব (১৬৫৮ – ১৭০৭ খ্রিষ্টাব্দ শাসনকাল) এবং মুঘল সম্রাট মুহম্মদ শাহ রঙ্গিলা (১৭১৯ – ১৭৪৮ খ্রিষ্টাব্দ শাসনকাল) কিছুকাল হীরাটির অধিকারী হয়েছিলেন । মুঘল সাম্রাজ্য যখন বিক্ষিপ্ত এবং ধ্বংসের দ্বারপ্রান্তে তখন মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল দিন বিশেষ করে সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো (কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করতে) ও বলিষ্ঠ অর্থনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য মুঘলদের সহায়তা করতে ইরানের (পারস্য) আফছারিদ (Afsharid) রাজবংশের প্রতিষ্ঠাতা শাহ নাদের শাহ আফছারকে (নাদের কুলি বেগ / তাহামাস কুলি বেগ, ১৬৯৮ – ১৭৪৭ খ্রিষ্টাব্দ শাসনকাল) আমন্ত্রণ জানানো হয় । যদিও মুঘল সম্রাট আওরঙ্গজেবের উত্তরসূরিরা কখনও কখনও মারাঠাদের প্রতি নমনীয় ছিল । শাহ নাদের শাহ আফছার ১৭৩৯ খ্রিষ্টাব্দে ভারতের উত্তরাঞ্চল আক্রমণ করে মুঘল সম্রাট মুহাম্মদ শাহের বাহিনীকে (মারাঠা বাহিনীকে, কারনালের যুদ্ধে) পরাজিত করে আগ্রা ও দিল্লি দখল করেন এবং এ রক্তক্ষয়ী যুদ্ধে অনেক লোক নিহত হয় । কিন্তু মুঘলরা শাহ নাদের শাহ আফছারকে প্রতিশ্রুত অর্থ না দিয়ে প্রতারণার আশ্রয় নেন । তখন শাহ নাদের শাহ আফছার রাজশক্তি ফিরিয়ে দেয়ার বিনিময়ে কৌশলে মুঘলদের কাছ থেকে ঐতিহাসিক রত্নভান্ডার, কোষাগার, ঐতিহ্যবাহী ময়ূর সিংহাসন, দরিয়া-ই-নূর, কোহিনূর হীরাসহ একাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করে ইরানে নিয়ে যান । তিনিই কোহিনূর হীরাটির নামকরণ করেন ”কোহিনূর” । কথিত আছে যে, তার সহধর্মিণী বলেন: “কোন শক্তিশালী লোক যদি চারটি পাথর ছুড়ে দেয়- একটি উত্তরে, একটি দক্ষিণে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং যদি একটি পঞ্চম পাথর বাতাসে উপরে ছুঁরে মারে তাহলে তাদের মধ্যবর্তী স্থানটি সোনায় পূর্ণ করা হলেও কোহিনূরের মূল্যের সমান হবে না”। আততায়ীর হাতে শাহ নাদের শাহ আফছার নিহত হওয়ার পর ১৭৪৭ খ্রিষ্টাব্দে এ কোহিনূর হীরাটি আফগানিস্তানের দুররানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও আধুনিক আফগানিস্তানের জনক (আহমদ খান আব্দালি / আহমদ শাহ আব্দালি) আহমদ শাহ দুররানির হস্তগত হয় । আহমদ শাহ দুররানির মৃত্যুর পর এর মালিক হন তার সন্তান দুররানি সাম্রাজ্যের দ্বিতীয় শাসক তিমুর শাহ দুররানি (১৭৭২ – ১৭৯৩ খ্রিষ্টাব্দ শাসনকাল) । পর্যায়ক্রমে জামান শাহ দুররানি (১৭৯৩ – ১৮০০ খ্রিষ্টাব্দ শাসনকাল) এবং বাংলার সুবাদার পঞ্চম মুঘল সম্রাট শাহবুদ্দিন মুহাম্মদ খুররামের (সম্রাট শাহজাহান) দ্বিতীয় ছেলে শাহজাদা সুজার (শাহ সুজা, ১৬৩৯ – ১৬৬০ খ্রিষ্টাব্দ শাসনকাল) নিকট হীরকটির মালিকানা থাকে । প্রতিদ্বন্দ্বী ভাইদের ক্ষমতার লড়াইয়ে সৎভাই মাহমুদ শাহের কাছে শাহজাদা সুজা পরাজিত হন এবং ১৮১১ খ্রিষ্টাব্দে কাশ্মীরের গভর্নর আতা মুহাম্মদ খান বারাকজাই এর কাছে বন্দী হন । পাঞ্জাবের স্বাধীন শিখ মহারাজা রণজিৎ সিংহ (শের-ই-পাঞ্জাব) শাহজাদা সুজাকে মুক্ত করে সপরিবারে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী ও প্রধান শহর লাহোরে নিরাপদে বসবাসের ব্যবস্থা করেন এবং এর বদৌলতে শাহজাদা সুজা (শাহ সুজা) ১৮১৩ খ্রিষ্টাব্দে কোহিনূর হীরাটি শিখ মহারাজা রণজিৎ সিংহের নিকট তুলে দেন । মহারাজা রণজিৎ সিংহ কোহিনূরের অধিকার গ্রহণ করেন এবং ১৮৩৯ খ্রিষ্টাব্দে এটি Will (অছিয়তনামা/ ইচ্ছাপত্রদ্বারা দান) করে পুরী শ্রীক্ষেত্র (নীলাচল) এর জগন্নাথ মন্দিরকে দিয়ে যান । প্রথম অ্যাংলো-শিখ যুদ্ধে শিখ সাম্রাজ্যের পরাজয়ের পরে তৈরি হওয়া ব্রিটিশ রাজের অধীনে দ্বিতীয় বৃহত্তম রাজকীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের প্রথম মহারাজা, ডোগরা (Dogra) রাজবংশের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ মিত্র, গুলাব সিং (Gulab Singh / ১৭৯২ – ১৮৫৭ খ্রিষ্টাব্দ) এর নিকট কোহিনূর পাথরটি হস্তগত হয় । গুলাব সিং ১৮৪১ খ্রিস্টাব্দের জানুয়ারি পর্যন্ত পাথরটি নিজের কাছে রেখেছিলেন । পরবর্তীতে দ্বিতীয় ব্রিটিশ-শিখ যুদ্ধে শিখদেরকে পরাজিত করে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে নেয় । শিখদের সাথে ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক প্রশাসক লর্ড ডালহৌসি (Lord Dalhousie) লাহোরে শেষ চুক্তি তৈরি করেন এবং চুক্তিতে কোহিনূর হীরাসহ মহারাজা রণজিৎ সিংহের যাবতীয় সম্পত্তি ব্রিটেনের মহারাণী ভিক্টোরিয়ার নিকট সমর্পণের কথা বলা হয় । মহারাজা রণজিৎ সিংহের মৃত্যুর পর মহারাণী জিন্দ কৌর (Maharani Jind Kaur / রাণী ঝিন্দন, ১৮৪৩ – ১৮৪৬ খ্রিষ্টাব্দ শাসনকাল) এবং তার ১১ বছরের সন্তান দলীপ সিংহ (Maharaja Sir Duleep Singh / Black Prince of Perthshire) হীরকটির মালিকানাপ্রাপ্ত হন । উল্লেখ্য যে, দলীপ সিংহ ১৮৪৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে ০৫ বছর বয়সে ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং তার মা তার পক্ষে শাসন করেন । কিন্তু ১৮৪৯ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা পাঞ্জাব দখলে নিলে শিখ সাম্রাজ্যের শেষ মহারাজা দলীপ সিংহ ১৮৫০ খ্রিষ্টাব্দে কোহিনূরকে হস্তান্তর করতে এক প্রকার বাধ্যই হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির (East India Company) কাছে । ০৩ই জুলাই ১৮৫০ খ্রিস্টাব্দে Buckingham Palace এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপ-সভাপতি কোহিনূর হীরাটিকে আনুষ্ঠানিকভাবে মহারাণী ভিক্টোরিয়ার হাতে তুলে দেন । মহারাজা দলীপ সিংহ হচ্ছেন সর্বশেষ ভারতীয় যার কাছে কোহিনূর হীরাটি ছিল ৷ এ কোহিনূর ভারতবর্ষের সম্পদ ৷ উপমহাদেশের অহংকার ৷ যেটি এখন বৃটেনের কাছে । কোহিনূর হীরকটি প্রথমে মহারাণী ভিক্টোরিয়া ব্যবহার করতেন তার হাতে । ফলে এটি British Crown Jewel এর অংশ হয়ে যায় । ১৮৫২ খ্রিস্টাব্দে বৃটিশ মহারাণী ভিক্টোরিয়ার স্বামী Prince Albert of Saxe-Coburg and Gotha (Albert, Prince Consort / Francis Albert Augustus Charles Emmanuel ২৬শে আগস্ট ১৮১৯ খ্রিস্টাব্দ – ১৪ই ডিসেম্বর ১৮৬১ খ্রিস্টাব্দ ) হীরাটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মূল হীরা থেকে ১৮৬ ক্যারট কেটে ফেলার আদেশ দেন ৷ ১৮টি টুকরো করে সবচেয়ে বড় ১০৮.৯৩ ক্যারট ওজনের টুকরোটি স্থান দখল করে নেয় মহামান্য রাণীর রাজমুকুটে । মহারাণী ভিক্টোরিয়ার মৃত্যুর পর কোহিনূর হীরাটি এডওয়ার্ড সপ্তমের (Edward VII / Albert Edward / ০৯ই নভেম্বর ১৮৪১ – ০৬ই মে ১৯১০ খ্রিস্টাব্দ) স্ত্রী Queen Alexandra (The daughter of Christian IX of Denmark) এর মুকুটে স্থাপন করা হয় ১৯০২ খ্রিস্টাব্দে তার রাজ্যাভিষেকের সময় । এরপর হীরাটি ১৯১১ খ্রিস্টাব্দে রাজা-সম্রাট জর্জ পঞ্চম (King-Emperor George V) এর স্ত্রী Mary of Teck (২৬শে মে ১৮৬৭ খ্রিস্টাব্দ – ২৪শে মার্চ ১৯৫৩ খ্রিস্টাব্দ) এর মুকুটে স্থানান্তরিত হয়েছিল । অবশেষে ১৯৩৭ খ্রিস্টাব্দে রাজা ষষ্ঠ জর্জ (George VI / ১৪ই ডিসেম্বর ১৮৯৫ খ্রিস্টাব্দ – ০৬ই ফেব্রুয়ারি ১৯৫২ খ্রিস্টাব্দ ) এর স্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II / Elizabeth Alexandra Mary, জন্ম: ২১শে এপ্রিল ১৯২৬ খ্রিস্টাব্দ – মৃত্যু: ০৮ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ) পর কোহিনূর হীরাটি স্থান পেয়েছে ব্রিটেনের Tower of London এ । কোহিনূর হীরা দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল । বিগত সময়ে এর মালিকানা বা স্বত্ব দাবি করে ভারত, পাকিস্তান, ইরান এবং আফগানিস্তান বিভিন্ন সময়ে যুক্তরাজ্যের কাছ থেকে ফেরৎ চেয়ে এটি প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে । এতে করে এক জটিল সমস্যার সৃষ্টি করে নানা বিতর্কের রূপ নেয় । সম্ভাব্য আপোষ মিমাংসার জন্য হীরাটির সঠিক বা ন্যায্য মালিকানা নিয়ে চতুর্পক্ষীয় বিরোধের কারণে এ সমস্যার অবসান ঘটাতে বিভিন্ন সমঝোতার পরামর্শ দেয়া হয় । এর মধ্যে হীরাটিকে চার ভাগে ভাগ করে আফগানিস্তান, ভারত, পাকিস্তানের প্রত্যেককে একটি করে টুকরো দেয়া এবং চূড়ান্ত টুকরোটি ব্রিটিশ রাজের (British Raj) কাছে রাখা । এছাড়া আরেকটি পরামর্শ হয় যে, কোহিনূর রত্নটি ভারত ও পাকিস্তানের মধ্যে Wagah সীমান্তে একটি বিশেষ জাদুঘরে রাখা হবে । তবে, এ পরামর্শও আফগানিস্তানে দাবি পূরণ করে না কিংবা বর্তমান ব্রিটিশ দখলের বাস্তবতাও নয় । একপর্যায় ব্রিটিশ সরকার এ সমঝোতা (সব দাবিই) প্রত্যাখ্যান করে এবং ব্রিটিশ রাজের অবসানের পর থেকে বলা হয় যে, হীরাটির অবস্থা ”আলোচনাযোগ্য নয়” । যাই হোক, ব্রিটিশ শাসকদের যে রত্ন ভাণ্ডার রয়েছে তার মধ্যে কোহিনূরকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় ।
    বিভিন্ন জনপ্রিয় সংস্কৃতিতে কোহিনূর হীরাকে নানাভাবে তুলে ধরা হয়েছে । যেমন: প্রখ্যাত ঔপন্যাসিক Wilkie Collins এর উপন্যাস The Moonstone (১৮৬৮ খ্রিস্টাব্দে), ইংরেজ লেখক Agatha Christie (Dame Agatha Mary Clarissa Christie / Lady Mallowan) এর উপন্যাস The Secret of Chimneys (১৯২৫ খ্রিস্টাব্দে), ব্রিটিশ লেখক এবং চিত্রনাট্যকার George MacDonald Fraser এর রচিত বই The Mountain of Light (১৯৯০ খ্রিস্টাব্দে) ইত্যাদি । বিশ্বের সবচেয়ে বড় হীরকখণ্ড কোহিনূর । যদিও এটি অমূল্য ৷ তবে, আনুমানিকভাবে কোহিনূরের দাম প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড । অর্থাৎ বাংলাদেশি প্রায় ১১,৪৯৫,০০০,০০০ টাকা ।
    সোহেল ।

    7
    6 Comments
Skip to toolbar