Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 9 months ago

    সমতার গান

    আমাদের সবুজ বাংলা,
    আমাদের পূর্বসূরিদের হাতে গড়া।
    লাখো শহীদের রক্ত ঝরা,
    এদেশের প্রজাতন্ত্র।
    আমাদের গনতন্ত্র
    ’আমাদের সরকার
    আমাদের জন্য সরকার
    আমাদের দ্বারা গঠিত সরকার’।
    সমতার অধিকার,
    হবেনা লঙ্ঘিত।
    এ কথা শুধু খাতার পাতায় রবেনা গচ্ছিত,
    এ কথা হোক যথার্থ প্রতিফলিত,
    সুরে সুরে হোক অনুরণিত,
    সব মাধ্যম হোক শাণিত,
    সকলের মত হোক স্ফুরিত।
    স্বাধীনতা মোদের অলংকার,
    আমাদের বিজয়ের মাল্যহার।
    গনতন্ত্র আমার কর্ণধার,
    আমার মুক্তির দুয়ার,
    আমার সততার অহংকার।
    আমরা মিলাবো হাতে হাত,
    আনতে এদেশে সোনার প্রভাত।
    এদেশের মাটিতে ফোটাতে গোলাপ,
    চাইনা আর ভাই এ ভাই উত্তাপ।
    জানি, এ কথা শুধুই থেকে যাবে প্রলাপ,
    শুকাবেনা আর রক্তের জলছাপ,
    পথে ঘাটে স্ফীত হায়েনার পদছাপ।
    শুধু একটি দিনের মন্ত্রের জোয়ার
    যদি খুলে দিত আলোকের দ্বার!

    15
    22 Comments
Skip to toolbar