Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    3 years, 9 months ago

    তোমাকে খুঁজি
    আবুল হাসান তুহিন

    তোমাকে খুঁজি আমি
    হাজার মানুষের ভিড়ে ,
    ঠিকানাটা লেখা আছে
    আমার বুকের নীড়ে,
    তাইতো আমি স্বপ্ন দেখি
    তোমার স্মৃতি ঘিরে ।।

    ক্লান্তিহীন চোখে শুধু
    আমি দিন গুনি,
    তোমার পায়ের আওয়াজ
    কখন যে শুনি,
    জানি তুমি একদিন
    আসবে ঠিকই ফিরে ।।

    দ্বিধাহীন অভিমান
    সব পিছে ফেলে,
    ঐ বুঝি পথ ভুলে
    তুমি কাছে এলে,
    বিশ্বাস দেখো তুমি
    আমার বুকটা চিরে।।
    ১৫/০৯/২০২২
    বৃহস্পতিবার

    3
    3 Comments

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar