Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    3 years, 8 months ago

    #কবিতা
    শিরোনামহীন আবোল তাবোল

    যদি প্রায়শ্চিত্ত হয় তবে কিসের,
    যাবনিকাপাত কতদূর,
    নাকি হবিয়ার অনন্তকালের প্রারাম্ভ কেবল,
    বিকলাঙ্গ সম্পর্কের যের টেনে চলা পরিশ্রান্ত হৃদয় শেষ চায় না,চায় পুর্নবাসন,
    অথবা উপভোগ করতে চায় সকল অবশিষ্ট বঞ্চনা,

    প্রতিটাদিনই এখন ভয়ংকর সমাপ্তির এক নৃশংস অভিযান,
    মেথাফেডামিনের সুগন্ধী কোন এক মন্ত্রে চেষ্টা করে নৈসর্গিকতাকে পুনঃস্থাপনের,
    হয়ত সাময়িক সাফল্য হয় প্রাপ্তি,

    এ বিভৎস সংগ্রাম বেতালের মতো বয়ে চলছি সেই আদি হতে,
    এভাবেই কেটে যাবে অনন্তকাল,কারন পাপেরাও আমায় বেসেছে ভালো,

    শান্তনায় অনেকেই পিঠ চাপড়ে উপহাসে বলে ওঠে আরে তোমার হবে,
    দুঃখটা হলো আমি কেবল অন্ধ থেকে যাই,
    দেখতে পাই না কারন আমার জীবন নয় ভেতরের আমিই আমার অজাতশত্রু,

    জীবনের দোলা চাল বড়ই অধারাবাহিক,
    এই কখনো সিজ্জিনেতো কখনো ইল্লিনের একেবারেই তলায়,
    এখানে আমার অস্তিত্ব কেবলই ব্ল্যাকহোলে হারিয়ে যাওয়া নামহীন কোন এক পার্টিকেল,
    যার অবস্হান টের পায়নি কেউই,কেবল আমি নিঃসংকোচে করেছি ভারী আমার কুফুরীর বোঝা।

    3
    3 Comments
    • আবোল-তাবোলও কবিতা হয়ে উঠতে পারে। অভিনন্দন।

    • ভিন্ন স্বাদের অনন্য কবিতা! ভালোবাসা নেবেন!

    • বিকলাঙ্গ সম্পর্কের যের টেনে চলা পরিশ্রান্ত হৃদয় শেষ চায় না,চায় পুর্নবাসন, -দারুণ। শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

Skip to toolbar