Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 9 months ago

    লাশ
    ____

    দনিয়াতে কি মানুষ নাই একটাও !
    চারপাশে হেটে চলে কারা ?
    তবে কি মানুষের খোলে ,
    কিছু পঁচে গলে যাওয়া
    জীবন্ত লাশের মিছিল দেখি ?
    কষ্টের বাষ্প জমা হতে হতে
    হৃদপিন্ডের জমিন ক্ষত বিক্ষত ।
    মুখ খুলতে গেলাম যখন
    দেখি , কাঁটা তারে এফোঁর ওফোঁর ,
    হাত পায়ে লোহার শেকল
    সীমানা গেঁথে দেয়া নরকঙ্কাল ।
    বার বার এভাবেই শেষ হয় বুঝি !
    দুর্গন্ধ ছড়ায় কেদাদূরস্থ
    হেটে চলা লাশ গুলি ।
    সিমার চলে বুক ফুলিয়ে
    বিচারহীনের পৃথিবীতে
    মৃত্যুদন্ড ঘোষণা হয় জোড় গলায়
    নির্যাতিত নিথর দেহ
    ঝুলতে থাকে সিলিং ফ্যানে ।
    ক্রুশ পাতা হয় বারংবার
    সম্বলহীনার দোরগোড়ায় ।

    4
    4 Comments
Skip to toolbar