Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • যদি ভুলে যাও, যেয়ো তারে

    প্রথমে হাত বাড়িয়ে বন্ধু বানাতে চেয়েছিলে তুমি যারে
    যদি ভুলে যাও, যেয়ো তারে-
    কত বন্ধু এলো
    কত বন্ধু গেলো
    ভুলিল তাহারে-
    তবে তুমি কেন রাখ মনে সেই বেভুলারে?

    প্রথমে এসেছিলে কাছে বন্ধু হতে
    হাত বাড়িয়েছিলে তুমি তার সাথে
    সাক্ষী রেখে বঙ্গমাতারে ।
    তবে কেন অবহেলে আজ ভুলো তারে?

    কোথা হতে এসে তারে তুমি
    চুমিলা সে নয়নারে চুমি
    চুমেছিলে কেন তুমি তারে?
    কেন হেন ভুলে যাও তারে অলখ পাথারে-?

    রেখো না মনে সে শাপাধারে
    বুঝিবে শেষে তুমি হাড়েহাড়ে
    যে-ই মনে রাখে তারে,
    সেই প্রিয় অবশেষে বেলা শেষে ভোলে বেভুলারে।

    আজ নেই কোনো অভিমান সে সখার
    যারে ভুলিয়াছে কত প্রিয় বারেবার
    জনমের তরে-
    তুমি ভোলো সেও ভোলে সবি ভোলে সবারে।

    একদিন প্রিয়া কাছে এসে
    হাত ধরে বসেছিল বেভুলার পাশে
    সেও ভুলো গেল তারে !
    এত ভালবেসেছিল, এত কাছে এসেছিল প্রিয় যারে!

    এত কেন মিছেমিছি কাছাকাছি আসা
    কেন এত চাওয়া পাওয়া প্রেম-ভালবাসা !
    তুমি ভুলো যারে, সেও ভুলিবারে
    এত গলাগলি, তবু ভোলাভুলি
    কেন মনে রাখ তবু তারে।

    একদিন অলি হয়ে এসেছিল প্রিয়া
    মধু চুষি বসেছিল চুমেছিল হিয়া
    সেই কথা মনে পড়ে,
    সেই গেলো আজো এলো ! আজো নাহি এলো ফিরে ।

    কত এলো বৈশাখ ধরণির মাঝে
    ঝরে গেল ফুল-ফল ব্যাকুলিত সাঁঝে
    ফের ফুল ফুটিল রে ফল মাঝে তারে
    কিন্তু সে প্রিয়া কভু নাহি এলো ফিরে!

    একদিন তুমি যাবে সেও যাবে ভুলে
    মনে রেখো যারে তুমি বসায়েছ কোলে
    এ তো মিছে মায়া খেলা বসুধার পরে
    ভুলো যেয়ো যদি তুমি মনে রেখো তারে।

    চেয়ো দেখো বন্ধু তুমি তব চারিপাশে
    কত অলি মধু খেতে বসে তার পাশে
    কত গলাগলি ধরে প্রেমের পাথারে
    অবশেষে বেলাশেষে ভুলে যায় তারে।

    ভুলে যাওয়া যাতনা
    কি যে এক বেদনা !
    তবু ভুলে যেতে হয় বারেবারে
    কে সে ভুলে? কী সে ভোলে? কে সে মনে রাখে কারে?

    10
    12 Comments
Skip to toolbar