Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 9 months ago

    স্নেহাস্পদ

    হয়তো কোন মায়াবী সন্ধ্যায়,
    অথবা বিবর্ণ দুপুরে,
    অথবা অপরাহ্নের ক্লান্ত প্রহরে,
    এক প্রার্থিত প্রহরে,
    আমার মায়ের মুক্তি মিলেছিল
    আমার প্রথম ক্রন্দনে।
    পৃথিবীর সাথে পথ চলা শুরু
    আমার সেই লগনে।
    এই পৃথিবী নয়,
    আমার মায়ের স্নেহসিক্ত নীরের আলয়;
    যেখানে আমার মা অতিযত্নে
    লালন করেছিলেন আমার অবয়ব।
    শব্দসিক্ত পৃথিবীর কলরব,
    আলোর তীব্র ঝলকানি,
    কিংবা বাহ্যিক কোন গ্লানি,
    কোন কিছু যেন ,
    আমার অস্তিত্ব না করে বিপন্ন।
    যেমন করে মা তার নীল জোছনার জল,
    স্বপ্ন সরোবরে রাখা সরোজ,
    সুরক্ষিত রাখতে ছিলেন সহিষ্ণুতায় অতল;
    আজ আমি তেমনি সব অভ্রমালা,
    সবটুকু সৌন্দর্যের ডালা,
    যত্ন করে রাখি আমার সরোজিনীদের তরে।
    বাবার রাজকন্যা হয়ে ছিলাম যখন
    বুঝিনি একটি জীবনের ফুল ফোটানোর
    যুগপৎ আনন্দ ও বেদন,
    যখন রংধনুর রং, জোছনার রং,
    সাগরের নীল গভীরতার রং,
    সব শুধু কষ্টের লাল, নীল ফুলকির
    রেখায় মিলায়,
    সব দীপকের উষ্ণতা মিলায়
    স্নেহের শীতল ধারায়।
    শত জোছনার আলোয়,
    সিক্ত হয় কুটির,
    যখন রিমিঝিমি শব্দতরঙ্গের ছোঁয়ায়
    ছড়িয়ে দাও প্রগাঢ় মায়ার আবীর।
    যদিও বা ধুসর পৃথিবীর সব অচলায়তন
    তোমায় শ্বাস অবরুদ্ধ করে রাখে,
    শুধু যেন আমরা দুজন আছি,
    আজীবন তোমাদের তরে;
    যতক্ষন তোমরা রও বহমান
    স্বচ্ছ সরোজ হয়ে পরিশুদ্ধ নির্ঝরে।

    10
    8 Comments
Skip to toolbar