Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    কবি হওয়া
    মো ইমামুজ্জামান ওয়াহেদী

    কবি হব তাই কিছু রাখিনা স্বরণে,
    শুনেছি কোথাও, কাব্য-সাধক থাকে সদা আনমনে।

    একা পথ চলি, একা কথা বলি,
    আহারের ক্ষণে খানা শুধু ডলি।
    এমনই করিয়া মাছ কাঁটা ফুটে মাস-কাঁটা হল হাতে।
    বাবা বলে, সোনা ছেলাটার মাথা, কেন ছিঁট হল তাতে!

    দুঃখ ভারে আক্রান্ত,
    রহিলাম তবু শান্ত।
    ভাবিলাম মনে, কারোর কথায় ব্যথা পায় নাকো কবি।
    কহিলাম মোরে, দু’খ সয়ে সয়ে একদিন জয়ী হবি।

    দিন কয় পরে
    দেখিলাম ভোরে,
    বাবা, লয়ে কারে
    উৎসাহ ভরে-
    কি আলোচনায় মত্ত!
    কহিল সে লোক, “বিবাহই শুধু পাগলের মহা পথ্য”।

    সেদিনের পরে
    শুভ কোন বারে
    জোর করে ধরে
    বিয়ে দিল মোরে,
    ভাবিলাম আহা! কাব্য সাধনা জলে গেল সবখানি,
    কবি বলেছেন রমণী-সকল দুনিয়াবি উসকানি।

    বিবাহের পরে ধারণা পাল্টে গেল।
    কবিতার বাঁধ ভেঙ্গে গেল যেন,
    এত প্রেম-ভাব আসেনি কখনো,
    নিশিদিন ধরে কবিতা লেখিয়া মাথা হল এলোমেলো।
    ভাবিলাম, তারে কবিতা বলার সময় এবারে এল।

    কবিতার খাতা খুব হাঁতড়িয়া,
    কয়খানি পাতা গেল যে ছিঁড়িয়া,
    খুব খুঁজে শেষে হৃদয় ফাঁড়িয়া,
    পাইলাম এক-
    প্রেম-মধুর কবিতা।
    জোৎস্নার রাতে ব্যালকনি ধারে,
    স্বলজ্জ স্বরে ডাকিলাম তারে,
    কহিলাম, “ওগো কবিতা লিখেছি”,
    কাট তবে তব মমতা-আদরে-
    অনুষ্ঠানের ফিতা।

    গলা খাঁকরিয়া, হাঁচি-কাশি দিয়া,
    শুরু করিয়াও আটকিয়া গিয়া-
    শুরু করিলাম কবিতা পঠন
    ভীতি-সংকোচ নিয়া।

    সহস্র ভরী স্বর্ণ-গড়ানো হার-
    গড়ে দেবে তোরে প্রেম-গড়া মোর হৃদয়-কর্মকার।
    কতকাল ধরে প্রেমের অনলে পুড়ে-
    স্বর্ণ হয়েছে অতিশয় খাঁটি, খাদ গেছে সবই উড়ে।
    সেই যে, স্বর্ণ লুকায়ে রেখে গোপনে-
    কতকাল ধরে গড়িয়াছি বালা অতিশয় সচেতনে।
    বেলিফুল-তোলা একজোড়া নাকফুল-
    গড়িয়াছি আরো তোমার লাগিয়া দুইটি কানের দুল।
    ওগো সোনা বউ, সময় হল এবার,
    সাজো দেখি মোর সযতনে গড়া সে স্বর্ণালঙ্কার।

    কবিতা হইল শেষ,
    চোখ তুলে দেখি বঁধু চেয়ে আছে আঁখি পাণে অনিমেষ।
    ধীরেধীরে এল কাছে,
    ভীত ভীত মনে ভাবিলাম আজ কি জানি কপালে আছে!
    লজ্জায় মাথা রাখিয়া বুকের পরে-
    কহিল কি জানি মমতা-মধুর-প্রেমালাপ একাধারে-
    “হৃদয় কর্মকার কোন জুয়েলার্স গো? গয়নাগুলো কবে ডেলিভারি দেবে? এতগুলো গয়না আমার জন্য অর্ডার দিয়েছ! তুমি আমাকে এত্ত ভালবাস!”

    ১১ অক্টোবর, ২০২১ খ্রিঃ

    16
    20 Comments
Skip to toolbar