-
কবিঃ মুহাম্মাদ আল-মামুন
তারিখঃ ৩০.০৯.২২ইং
কবিতাঃ
নীল পদ্ম
—————-
অভিমানগুলো জমা থাক নীল খামে ঐ নীল আকাশে
কষ্টগুলো ভরা থাক বাকসে ভেসে যাক সাগরের ঢেউয়ে
অভিযোগগুলো থাক আঁধারে হারিয়ে যাক নিশিগ্রহে
স্বপ্নগুলো স্বপ্নের মাঝে উকি দিক ঘুমের কোন দেশে
ভালোলাগা মিছে মায়া কালো মেঘের ভেলায় ভাসে
বিশ্বাসগুলো অবিশ্বাসের কারাগারে বন্দি হয়ে থাকে
প্রনয়ের মালা থাক শুকনো ফুলে যাক ঝরে অনাদরে
ভালোবাসা থাক অবহেলায় যাক মুছে স্মৃতি থেকে
বিরহ স্মৃতি থাক বৃষ্টির আলিঙ্গনে যাক ভেসে সুদূরে
অপেক্ষা থাক বেঁচে যাক কাছাকাছি মরণের পরে
নীল পদ্ম থাক গ্রহহীন যাক দৃষ্টির অগোচরে রয়ে।6 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010




লিখে যান কবি