Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • আনরে সাকী পেয়ালা!!

    ফাল্গুনের এই পূর্ণিমাতে চন্দ্রিমা চাঁদ উজলা
    মনটা আমার ক্লান্ত ভারী বিষাধেতে উতলা!
    ভাঙছে স্মৃতির প্রান্ত রেখা
    ঝরছে গো জল মুছছে লেখা,
    ভাগ্যবিধি উপেক্ষাতে উপহাসে হাসছে,
    (আর) নিখিল ধরার নিঝুম আঁধার
    আমার চোখে কাঁদছে।
    নিরব যে আজ প্রিয়া আমার
    তাইতো চোখে জলের সাঁতার
    নিবু নিবু বাতি আমার
    লাগছে রে হায় একেলা।
    হৃদয় বে-তাব কলজে কাবাব
    আনরে সাকী পেয়ালা।।

    হালাল রে তোর খোদার কাছে
    দিল দরদীর বেঈমানী?
    চোখের জলও হালাল বড়ও
    হারাম কেবল এই পানি?
    হৃদের কা’বা পুড়ছে ব্যথায়
    কিসের সেথায় খোদার নাম?
    দেদারছে ঢাল্ শিরিণ শারাব
    হোক না রে হোক জাহান্নাম।
    মানিনা আর ভুঁয়ো বিধির
    হৃদয় ভাঙার এই খেলা
    আন্ রে সাকী সুরার গেলাস
    হৃদয় করি হাওয়ালা।
    আনরে সাকী পেয়ালা।

    দেখব রে আজ প্রিয়ারই মুখ
    সুরার রঙীন আরশিতে;
    দে খুলে দে সরাই খানা
    আয় না সাকী সার্সিতে!!

    আন্ রে সাকী নতুন শারাব!
    সুরায় রে ঢাক্ ব্যথার রেকাব!!

    শিরিন বোলের ঝঞ্ঝনি আন্
    (সাকী তোর) লালচে ঠোঁটের পাপড়িতে
    যাক রে ধুয়ে আখেরাত আজ
    লাল সিরাজীর জাফরীতে।
    পূণ্য সকল যাক না চুলোয়
    খোল সাকী রঙমহলা!!!

    আনরে সাকী পেয়ালা!!
    ১৮.২.১৯
    সন্ধ্যা ৭.৪৮
    সারাদিন নীরব থাকায়
    নিজেকেই অপরিচিত মনে হচ্ছে

    7
    8 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar