Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 8 months ago

    কাফন ই আপন
    হালিমা বিনতে খালেক।

    বিকৃত মানসিকতা
    লোভে ভরা মন
    এই চরিত্রে বাড়ছি আমরা
    পৃথিবীয় সারাক্ষিন।

    মাহনুভবতা আজ বন্দি বইয়ে
    ছুঁই না কেহ তারে,
    স্বার্থের টানে ঘুরি সারাক্ষণ
    মন যে মানে নারে।

    আকাশ চুম্বি স্বপ্ন লালন
    সব পেতে চাই হাতে
    দিনটা যেন সফল সফল হয় আজ
    পণ করে নিই প্রাতে।

    ন্যায় অন্যায় বুঝিনা কিছু
    সবই আমার চাই,
    সবই যেন আমার পাওনা
    ছাড় দিই না এক পাই।

    বাকিরা সব গোল্লায় যাক
    তাতে আমার কি,
    নিজে বাঁচলে বাপের না
    এ কথা শোন না কি?

    সারাজীবন ভুলে ভুলে
    জীবন কাটাইলাম বেশ,
    লোভ লালসায় গা ভাসিয়ে
    নিজেকে করিলাম শেষ।

    যাহা কিছু আপন ভেবেছি
    কিছুই আপন নয়,
    সব কিছুই পর হয়ে যায়
    যা করেছি জয়।

    প্রান থাকিলে সবাই আপন
    প্রান না থাকিলে পর
    সত্যিকারের আপন কাফন
    আপন ঐ আতর,সুরমা
    আর সাদা কাপড়ের বেশ।

    11
    6 Comments
Skip to toolbar