Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 8 months ago

    নতুন কুঁড়ি

    আসিতেছে জাতির কর্ণধার,
    খুলে দাও আলোকের দুয়ার।
    বিশ্বের বুকে প্রগাঢ় ভালবাসায়,
    ফুলের কলিরা পাঁপড়ি পাতায়,
    আলোর তরঙ্গে দুনয়ন ভরায়ে,
    সুবাসিত বাতাস রাখুক জড়ায়ে।

    জ্ঞানের আলোয় করে অবগাহন,
    বিকশিত করো স্বপ্নের অঙ্কুর।
    নীলাচল ভেদ করে শুনো মেঘের স্বনন,
    রঙীন পাখা মেলে ডাকবে আলোর ময়ুর,
    আঁধারের অর্গল হয়ে যাক চূড়।

    তোমাদের কাছে দেয়া প্রতিশ্রুতি,
    আমরা যেন না করি চ্যুতি।
    তোমাদের যত মৌল অধিকার,
    আমরা যেন না করি সংহার।

    আমাদের বিভবের কিছু বিয়োজন ,
    তোমাদের যেন দেয় কিছু সংযোজন।
    একটা অঙ্কুরের প্রস্ফুটন,
    হাজারো মুখের হাসির সংযোজন।

    আমরা যেন আমাদের তরে,
    তোমাদেরকে না দেই যেতে ঝরে।
    সমরাঙ্গনের বোঝা বয়ে,
    তোমাদের সময় না যেন যায় ক্ষয়ে।

    ক্ষুধার পীড়নে তোমরা যেন,
    ন কর কাজ এহেন;
    যে কাজে ঝুঁকি প্রতি পলে পলে,
    স্বপ্নবিহগ হয় আহত কঠিন উপলে।

    জ্ঞানের মালঞ্চে কুড়িয়ে সৌরভ,
    তোমরা আনো আমাদের গৌরব।
    আলোর অবগাহনে সুকোমলগুণে,
    বেড়ে উঠ সুমননে ও মেধার নৈপূন্যে।
    স্বপ্নের সোপানে করে আরোহন,
    এদেশের মাটিতে রাখো অবদান।

    তোমরাই মোদের আশার আলো,
    গোলাপের পাঁপড়ি নির্যাসে
    মানুষ হও ভাল।
    অধরা পাখি হয়ে উড়োনা আকাশে।
    সবটুকু নিয়ে আলোর রেশ,
    এই বাংলাকে গড়ে তোলো একটি সোনার দেশ।

    (আজ অক্টোবর, ২০২২ এর প্রথম সোমবার- বিশ্ব শিশু দিবস উপলক্ষে নিবেদিত কবিতা)

    1 Share
    13
    31 Comments
Skip to toolbar