-
স্বরণী
………………………………………….
স্বরণী, পৃথিবীর কোন গাঙীনির ঢেউ জানি
আজও ছুঁতে পারেনি তোমার ওই উপকূল:
যদিও তুমি নিষিক্ত বাতাস নও,
মৃত্যুরও যে রয়েছে নৈঃশাব্দিক স্থিরতা-
অগাধ অতলান্ততা-
তা তোমার নেই…তবুও-
অগণন আকাশের বিদীর্ণ চিৎকার
এখানে, ভোরের শিউলীর মতো সত্য,
এখানে বর্ষাতী চাঁদের চন্দ্রিমায়
পুকুরের জলে খেলে চলে
কুচুরীর দল,
কিশোরীর প্রথম কদম ফুল
ঝরে যায়:
ক্ষয়ে যায়…
নিভে যাওয়া সভ্যতার ঐতিহাসিক বিভা:
এখানে বিবেকের পথে পথে-
নাটকীয় সত্যের বুকে অভিনয়ে
জেগে থাকে রাজনীতি:আকাশ তবুও নীল,
নদীদের বুকে আজও জাগে ঢেউ-
স্বরণী, তোমার চোখ যেন সেই সে সত্য নীলিমা
ভোরের বাতাসের স্নিগ্ধতায়।
…………………………………..
১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ;
০১/০৭/২০১৮;
আপন কম্পিউটার্স।
হামজা এন্টারপ্রাইজ,
কাচারীর পুকুরের পাশে।23 Comments-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
-

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm


শুভকামনা