Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 8 months ago

    আমাদের আর কথা হবেনা’
    _কিশোর কনক

    আমাদের আর কথা হবেনা কখনো
    আমাদের আর দেখা হবেনা কোনদিন’
    আমরা খুঁজবোনা কেউ কারো নতুন ঠিকানা।
    আমরা আর হাত ধরে রাতের ঢাকায় হাঁটবোনা কখনো
    আমাদের নিয়ে আর ছুঁটে চলবেনা রিক্সা
    আমরা ভাগ করে নিয়েছি আমাদের জীবনের সীমানা।

    আমরা আর সেলফোনে কথা বলতে বলতে রাত্রি জাগবোনা কোনদিন
    দুইজন দুই শহরে।
    তুমি নিঃশ্চয়ই তোমার সেলফোনের নাম্বার বদলে নেবে জানি
    আমিও খুঁজবোনা তোমায় ব্যস্ত ঢাকায় গাড়ি বাড়ির বহরে।

    আমরা আর ভিঁজবোনা কখনো বৃষ্টিমুখর সন্ধ্যায়
    মেঘের গর্জন শুনে তুমি আর জড়াবেনা বুকে
    জানি এখন তুমি অন্যকারো লিখিত সহচর
    ধর্মের বুকে মুখ লুকিয়ে বাঁচো মহাসুখে।

    ধর্ম তোমার মন ভাঙা পাপ টেরই পেলোনা
    জানলোই না কেমন করে করলে হৃদয় খুন
    আমি তোমায় নিঃশর্ত ক্ষমা করেই বাঁচি
    একজীবনে চাইনা আমি আর কোনো ফাগুন।

    আমাদের আর কথা হবেনা,দেখা হবেনা কখনো
    অপরুপ সাজে তোমায় সাজতে হবেনা আমার জন্য।
    আমরা আর মুখোমুখি বসে থাকবোনা কখনো
    যেখানেই থাকো তুমি ভালো থেকো ‘লাবণ্য’ ||

    তোমার মতো কেউ বোঝেনি আমায় কোনদিন
    তোমার মতো কেউ ভালোবাসেনি।
    তোমার মতো আর কেউ আসবেনা জীবনে
    কতো ভালোবাসি তোমায় বোঝাতে পারিনি।
    বোঝা না বোঝার অহংকেন্দ্রিক দ্বন্দ্বে
    প্রাণপণ ভালোবেসে বিশ্বাসঘাতকতা করলে………………………
    অনুরোধ-মিনতি হৃদয়ের আকুতি মানোনি ||

    একই দেহ একই মন একই জীবন দুইবার
    কোন পরাণে বদল করলে জানিনা।
    আমি কালের স্রোতে ভেসে যাইনা কখনো
    দিন রাত্রির মতো বদলাতে আমি পারিনা।
    তুমি ছিলে রঙ করা পোড়ামাটির পুতুল
    আমি যাঁরে ভালোবেসে দেবী ভাবতাম…………………………….
    ভালোবেসে যাঁরে সমর্পণ করেছিলাম জীবন ||

    আমাদের আর যোগাযোগ হবেনা কোনদিন’
    শুধু থেকে যাবো দুজন দুজনের স্মৃতিতে
    চাইলেও কেউ কাউকে ভুলতে পারবোনা কখনো
    এমন ক্ষমতা তোমার হবেনা কোনদিন
    আমারও না।
    চাইলেও তুমি আর পারবেনা আমার হতে
    আমিও না।

    আমরা আর বাঁধতে পারবোনা কোনদিন ছোট্ট সে সুখের ঘর
    তুমি মানুষ বদল করে ঘর বেঁধেছো
    আজ তুমি পর শুধু পর।
    আমি আজো একাই বাঁচি,একাই থাকি তোমার শহরে
    তুমি ছাড়া আমার ঘর বাঁধা হয়নি ||

    08, October 2022 | 12 : 27 am
    Mohammadpur, Dhaka.

    সতর্কীকরণ’
    অনুগ্রহ করে এই কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    7
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar