-
অমিতো মানতেই পারিনা
আমার দিগন্ত বিস্তৃস্ত সুনীল আকাশ
সংকুচিত হতে হতে আমাকেই বন্ধী করবে ছয় দেয়ালে !
একচিলতে ছোট্ট বারান্দা আমাকেই স্বপ্ন দেখাবে ভবিষতের ।
আমি কিছুতেই মানতেই পারিনা
আমারই বাম -অস্তির সহধর্মিনী
আমারই সুঠাম বাহু ফেলে
কোল বালিশের আড়ালে টানবে দুরত্ব তার !
অথচ আজ বিশটা বছর
নির্বিঘ্নে নিশ্চিন্তে কাটিয়েছে আধাঁরের রাত ।
আততায়ী যেন হয়ে গেছি আজ !
অসীম দুরত্ব রেখে আমারই রক্তপ্রবাহ
সন্দেহের দৃষ্টি রাখে আমারই উপর ।
কোনদিন যার হয়নি ব্যতিক্রম
কর্মক্ষেত্র ফেলে ফিরেছি যখন
আদরে আবদারে বুকে মুখ লুকিয়েছে প্রাণ ,
আমারই প্রিয় শিশু , আমারই সন্তান ।
কিছুতেই যায় না মানা
আমারই মস্তিস্কের সন্দেহ প্রবণ
আমারই হাত-পা অপরাধী ভিষন।
ছুতে মানা , খেতে মানা , যেতে মানা
হায়রে বিধি!
কি-কুক্ষণে রেখেছ এখন ?
এক রত্তি জীবানুর ভয়ে
নিজেই নিজের আততায়ী কাটছে প্রহর !
কিভাবে মানবো বলো
আমারই অসুস্থ্যতায়
আমারই স্বর্গ ; আমারই মা
আমারই কপালে রাখতে পারবে না তার স্নেহের পরশ ।
আমার অর্ধাঙ্গীনি রাত জেগে জলপট্টি দিতে
ভীষন আতংক নিয়ে জড়সড় অস্বস্তিতে কাটাবে রাত ।
আমারই প্রিয়জনেরা ছুটে আসার বদলে
সামান্য মোবা্ইলের রিংটোন তাদের করবে বিব্রত।
হায়রে নিষ্ঠুর বিধি!
কি-কুক্ষণে রেখেছ এখন ?
এক রত্তি জীবানুর ভয়ে
রক্তের বাধনেও বেড়েছে দুরত্ব ভীষন !5 Comments
Friends
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
পংকজ প্রিয়ম
@pankajpriyom
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Drako Shajib
@drako
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Rathy rathy
@rathyrathy
রেদোয়ান শাকিল
@readean


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 30 June 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!