-
অনেকে খোঁজে আমায়
নিখোঁজ সংবাদে!
অথচ আমি আছি
চাইলেই ধরা যায়।
বিতৃষ্ণা প্রকাশ এতটাই
ধরাধামে দেখেনা কেউ!
আমরা হারিয়ে যা-ই
ভুলে যাই স্নিগ্ধ অতীত।
বর্ষিত ভালোবাসা অবিরাম
অন্তহীন পথে মৃন্ময়ী মন
দাঁড়িয়ে যায় বিস্মৃতির গহীনে।
মানুষের জন্ম , এগিয়ে যেতে,
অথচ আলোকবর্ষ পথে
যাঁরা আলো জ্বালে
সেই সব নীহারিকা মৃত
হলে , দাহ করি ভুল ভগ্নাংশে।
কৃষ্ণগহ্বর জানে অনতিক্রম্য
শক্তি বসে আছে!
সেখানে আলো প্রজ্জ্বলিত করে।
মানুষ ফিরে আসে স্বমহিমায়
নিখোঁজ যে তাঁকে
খুঁজে লাভ নেই।2 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



“মানুষের জন্ম , এগিয়ে যেতে,
অথচ আলোকবর্ষ পথে
যাঁরা আলো জ্বালে
সেই সব নীহারিকা মৃত
হলে , দাহ করি ভুল ভগ্নাংশে।” মারাত্মক লাইনগুলো!