-
শরৎ চলে যাচ্ছে, বিদায়ের তীব্র
আক্ষেপে, পুড়ে যাচ্ছে লোকালয়, শহর।
ভৎসনা পাবার জন্য ঊনমুখ মানুষ ;
নিজের ভবিতব্য স্বীকার করে!
মাতালের মতো ভুল বকছে।
অবশ্য মানুষ খোঁজার জন্য
এখন বিলুপ্ত সভ্যতায় তাকিয়ে;
নগ্ন সত্য অন্ধ পাহাড়!
পরিচয়ের বহরে সহস্র নাম্বার,
টাকার যক্ষে , শক্তির অফুরান আফিমে
অসভ্যরাই আজ সভ্যতার বাহক।
শরৎ চলে যাচ্ছে, তীব্রতার উদ্দীপনা
থেমে যাবে, সকলের মনে মা’য়ের গান
সে-তো ক্ষনিকেরঃ মা’য়ের মনের মতো;
যদি আয়না হতো, সন্তানের হৃদয়!
ভালবাসার দৃষ্টি হতো , জননীর চোখে!
তাহলে মানুষের বিশ্বে, কল্পিত আখ্যানটি
রুপকথার গল্প হতো না।
শরৎ চলে যাচ্ছে, কাশফুলের স্নিগ্ধ
শুভ্র পথে বসে আছি! অসময়ের,
অসমাপ্ত গল্পে।2 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah


সময় বয়ে চলে রেখে যায় পালক!