-
একমুঠো ভাত
হে মোর সোনার দেশ,
ক্ষুধিত স্বাধীনতার তরে,
লক্ষ ফুল গিয়েছে ঝরে।
এ সুখের দীপ রাখতে অনির্বাণ
মাটিতে ঝরে শহীদের শোণিত ঘ্রাণ।এত মমতা, এত প্রীতি,
তবু আজও সেই ক্ষিতি,
কেন এত আহাজারিতে ভরা!
সর্বগ্রাসী ক্ষুধার পীড়নে অশ্রুঝরা
লোচনে ধুধু মরুভূমির নিঃস্বতা ভরা!জন্ম মাগো, এদেশে আমার
একটু নুন আর পান্তাভাত
এ মোর পাওয়ার অধিকার,
তাই কষ্ট সহেনা আর এ বঞ্চনার।তোমার ভুমিতে যারা
নীল গিরির শীর্ষে আগুয়ান
রাশি রাশি সম্পদধারা
কারুকাজে বহমান
খরচের নাই হিসাব,
তবু শুধু শূণ্যতার প্রলাপ!আমরা মাটির গন্ধ পাই,
রই খোলা আকাশের নীচে
দিনমান ঘর্ম ঝরাই
একমুঠো ভাতের খোঁজে।দু:সময়ের এ বাতাসে
ভাতটুকু তাও আজ,
হয়ে গেছে দূর্লভ
নেই মোর আকাশে
আজ পূর্ণিমার সাজ।ঝরে গেছে ফুলের সৌরভ
একই রবি, একই চাঁদ
দীপায়িত করে সবার ছাদ
দরিদ্রতাই মোর অপরাধ?
তাই বুঝি নেই বাঁচার সাধ!আজ ভাতের গ্রাস
করে ফেলেছি সংকুচিত
শখের চাহিদা করেছি হ্রাস
তবু মোর ঘর থাকুক সুরভিত
শুধু নুনে ভাতে স্ফীত।(বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক দারিদ্রদূরীকরণ দিবস উপলক্ষে নিবেদিত)
21 Comments-
-
-
“এ সুখের দীপ রাখতে অনির্বাণ
মাটিতে ঝরে শহীদের শোণিত ঘ্রাণ”
অশেষ বিনম্র শ্রদ্ধা বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি… অসামান্য লেখাখানির জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা… -
একটা বিষয়কে মাথায় রেখে কবি শব্দ ও ছন্দে ছুটে চলেছেন। এজন্য সাধুবাদ জানাই। অনেক সময় কম শব্দ দিয়েও সবকিছু প্রকাশ করা যায়। বেশি গহণা অনেক সময় ভারী মনে হয়। ছন্দে একটু সতর্ক হবেন কবি। ভালবাসা অবিরাম।
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
আমরা মাটির গন্ধ পাই,
রই খোলা আকাশের নীচে
দিনমান ঘর্ম ঝরাই
একমুঠো ভাতের খোঁজে। —– সত্যি অসাধারণ মনের গভীরে দাগ কেটে যায়।
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



চালিয়ে যান প্রিয়