-
এক ফোঁটা আলো
যখন সন্ধ্যা নামে সোনালী আবীরে,
ক্লান্ত পাখিরা ফিরে, যার যার নীড়ে,
দিবালোক মিলায় ধীরে ধীরে,
রাতের গভীর অমানিশার তীরে।
হঠাৎ চমকে উঠে যেন আলোর রেখা,
নিশুতির বুকে আঁকে ঊষার চিত্রলেখা।
চারদিকে আঁধার সিন্ধু,
আমি শুধু হন্যে হয়ে খুঁজি
একফোটা আলোর বিন্দু।আমি আর হতে চাই না ক্লান্ত,
আমি একবার আলোর সমূদ্রে হতে চাই স্নাত।
অন্তহীন জলধির সহস্র জলতরঙ্গের রং এ হাত রেখে,
আবার উঠতে চাই প্রলয়ের ধাবমানতার বেগে।
হয়তো আমার ক্লান্ত আত্মার দীর্ঘশ্বাস রয়ে যাবে পৃথিবীতে।
তবু জানি রয়ে যাবে এ অনাদিকালের আঁধার নিশ্ছিদ্র।জন্ম থেকে বহু নিষ্পাপ পাপড়ির রুধিরতা ,
দগ্ধ পাখির অব্যক্ত শব্দাবলীর বিষন্নতা
আর অবমান এর চিত্র দেখতে দেখতে
এ ধূলিকণা আমার আত্মার রন্ধ্রে রন্ধ্রে প্রোথিত।
যা কোন ডিটারজেন্ট এ হবেনা পরিশোধিত।আমি যদি হতে পারতাম লাশকাটা ঘরের বহুদিনের কঙ্কাল,
এ পৃথিবী দেখতো না তবে কোন দেহ বৈষম্যের কৌশলী জাল।
যার চোখে গভীর অমানিশা করে বিদ্ধ,
সহস্র স্বান্তনার শব্দমালা তাকে করেনা ঋদ্ধ।সহস্র সাহিত্যের চিত্রলেখ,
সরাতে পারেনা তার মেঘ।
কারণ সব জর্জরতার গ্লানিমা,
ধুপছায়ায় শুধুই বাড়ায় ম্লানিমা।
সব চেনামুখগুলো অচেনা হয়ে যায়।
সবাই শুধু কিছু ভাল কথা লিখে দিয়ে যায়,
ক্যানভাসে কিংবা কবিতার খাতায়,
কখনও বা কাঁদার ছিটা আরও বাড়িয়ে দিয়ে যায়।
যে বাবা মায়ের রাজকন্যা হারিয়ে যায়
সহস্র কর্দমের ক্লেদাক্ততায়
শুধু সেই প্রস্তরসম দ্বিতীয় সাক্ষী হয়ে
আমৃত্যু যন্ত্রণা বেড়ায় বয়ে।তবু মোরা বারে বারে ,এক বিন্দু আলোর ছটায় উঠতে চাই জেগে,
সাহিত্যের পাতায় কিংবা রাজপথে মিছিলের শ্লোগানে অন্তশীল কম্পাঙ্কের স্পন্দন বেগে।
আগামী প্রজন্মের জন্য যেতে চাই রেখে
একটি নিরাপদ নি:শঙ্ক রাত,
আঁধারের ধোঁয়াশা কেটে একটি সোনালী প্রভাত।।10 Comments-
-
“আগামী প্রজন্মের জন্য যেতে চাই রেখে
একটি নিরাপদ নি:শঙ্ক রাত,
আঁধারের ধোঁয়াশা কেটে একটি সোনালী প্রভাত…”
অনিন্দ্য সুন্দর মায়াময় এই একটি মাত্র জীবনে মানুষের কর্মযজ্ঞের প্রতিপাদ্যই হোক আগামী প্রজন্মের জন্যে একটি আরো সুন্দর বাসযোগ্য পৃথিবী… শুভ হোক মঙ্গল হোক… -
‘আমি আর হতে চাই না ক্লান্ত,
আমি একবার আলোর সমূদ্রে হতে চাই স্নাত।
অন্তহীন জলধির সহস্র জলতরঙ্গের রং এ রেখে হাত——-’ অনবদ্য কথাগুলো মন ছূঁয়ে গেল। অভিনন্দন কবিপ্রিয়। -
-
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



ভালোলাগাটুকু আশায় পূণতা পাক শুভকামনা