Profile Photo

পার্থসারথিOffline

  • kumarpartha
  • Profile picture of পার্থসারথি

    পার্থসারথি

    3 years, 7 months ago

    # তোমার দেখা না পেলেই
    ——————————————

    তোমার দেখা না পেলেই-
    কষ্টগুলো মিছিল করে
    বুকের পাঁজরে হাঁটে;
    আঘাতে আঘাতে আমি নীল হয়ে যাই।
    তোমার দেখা না পেলেই-
    চোখ দুটো উৎকন্ঠায়
    ভীষণ অধীর হয়ে ওঠে;
    পথ হারিয়ে আমি একা হয়ে যাই।
    তোমার দেখা না পেলেই-
    কষ্টগুলো উচ্চমানের পুষ্টি পেয়ে যায়;
    কষ্টের সংখ্যা দ্রুত বাড়তে থাকে
    আমার উচ্ছ্বাস ব্যথার ছোঁবলে চুষে নেয়।
    তোমার দেখা না পেলেই-
    গোধূলীর প্রাণকাড়া পাখির কলকাকলি,
    শুভ্র মেঘে মেঘে শরতের খেলা,
    ভালোবাসার চঞ্চলতায় ফাগুনের ছবি,
    জোড়া-শালিকের ঠোঁট ছোঁয়া মুহূর্ত,
    সবকিছুই অতি সাধারণ হয়ে যায়।
    তোমার দেখা না পেলেই-
    যুগ যুগ বেঁচে থাকার ইচ্ছের মৃত্যু হয়,
    মিছিলের কথা বেমালুম ভুলে যাই;
    ভুলে যাই নিজেকে নিজের অবহেলায়।

    • পার্থসারথি
    রচনাকাল: 06.01.1995

    10
    11 Comments

Friends

Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
D K MAHANTA
@dkmahanta01718942602
Profile Photo
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Nilufar Ghani
@nilufar-ghani
Profile Photo
Israt Lamia
@israt-lamia
Profile Photo
Dhali Moin
@dhali-moin
Skip to toolbar