Profile Photo

Gazi Rafsan ShahabOffline

  • rafsan.shahab
  • Profile picture of Gazi Rafsan Shahab

    Gazi Rafsan Shahab

    3 years, 7 months ago

    ব্যবচ্ছেদ
    গাজী রাফসান সাহাব

    জেনেছি ভেতরে আছে –
    ফুসফুস, হৃদপিন্ড, কলিজা,
    আরো কত কি!
    যদি এই শরীর ব্যবচ্ছেদ হয়,
    সবই হবে দৃশ্যমান।
    কিন্তু আমার মন কে কি ধরা যাবে?
    ছোঁয়া যাবে?
    ধরে- ডান বাম ঘুরিয়ে –
    উপর নিচ করে –
    একটু দেখতে কি পাবো?
    কত রং এই মনে!
    লাল, নীল, বেগুনি, কালো।
    কত ঋতু বাস করে সেথায়!
    যদি মন চায়-
    চোখে কদমের পাপরি বেয়ে,
    অঝরে বর্ষা নামে।
    যদি মন চায়-
    মুখে ফুটে থাকে-
    শরতের সফেদ কাঁশফুল।
    যদি মন চায় –
    গ্রীষ্মের বিকেলের দমকা হাওয়া –
    ভাসিয়ে নিয়ে যায় হৃদযন্ত্রটাকে।
    কত কি বাস করে এই মনে!
    সেদিন মাঘের সকালে,
    কুয়াশা গ্রাস করে নিলো-
    আমার পুরো অস্তিত্ব।
    তখন আমার এই মনটাকে বড্ড প্রয়োজন ছিলো।
    অস্তিত্ব ফিরে পাওয়ার লোভে,
    দিশাহারা আমি – খুঁজেছি কত
    এই মনটাকে।
    পাইনি, দেখিনি, ছুঁতে পারিনি।
    মন আমার হলো না।
    এ মন হলো না কারো।
    দেহের ভেতর লুকিয়ে থেকে –
    সে কার জন্য খেলে যাচ্ছে!
    বুঝি নি কোনোদিন।
    সেতো ধরা ছোঁয়ার বাইরে।
    এমন কেউ কি নেই?
    যে আমার শরীর ব্যবচ্ছেদ করে,
    মনটাকে খুঁজে এনে দিবে আমায়।
    মনটাকে একটু আদর করে বলবো –
    কেনো এতো যত্নে –
    নিজের বাহনকে করে দিচ্ছো অচল?

    7
    11 Comments
Skip to toolbar