Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 8 months ago

    অভিযোগ’
    _কিশোর কনক

    আমি আমার প্রতি পুষে রাখি
    হাজার অভিযোগ’
    যদিও জানি কালবেলাতে
    জীবন অনর্থক।
    আমি আমার গল্পে লিখে রাখি
    এই সময়ের কথা।
    ঘাতকের পায়ে মাথা নত
    করায়নি বিধাতা।
    আমি অন্ধকারে দুচোখ বুজে
    অন্ধ হয়ে থাকি।
    একজীবনের অসংখ্য চাওয়া
    দিয়ে গেছে ফাঁকি।

    আমার নিজের প্রতি হাজার অভিযোগ
    অভিযোগের প্রশ্নবানে জর্জরিত হই।
    কত কী করার ছিলো মানবজমিনে
    তবু দিনশেষে দেখি আমি বিশেষ কেউ নই|

    জানি সময় নদির স্রোতের মতো
    ভেসে চলে যায় দুরে
    সাধ্য কী আর দুরন্ত সময় ধরে রাখি!
    সব জীবনেই থাকে সময়ের ক্ষত
    যে যাঁর মতো বেঁচে থাকে
    সময়ের সাথে চলেনা কারো কোনো চালাকি।
    আমার সময়ের প্রতি হাজার অভিযোগ
    সময়ের দোলাচলে জীবন নাজেহাল রোজ।
    দিন ফুরালে দিনের হিসেব মেলে
    প্রয়োজন ফুরালেই কেউ রাখেনা খোঁজ |

    জীবনের ভাজে ভাজে দুঃখ রাখা
    সুখের পরিধি খুব কম
    তাই সুখি হতে পারেনা মানুষের মন।
    আকাশের ঠিকানায় চিঠি লেখা যায়না
    তাই ‘আকাশনীলা’র সন্ধানে
    তৃণভূমির এই মাটির পৃথিবীতেই বিচরণ।
    আমার ‘সুখের’ প্রতি হাজার অভিযোগ
    সুখ চিরকাল দুঃখের বৃত্তে বন্দী কারাগারে।
    দুঃখ থাকে অন্তর-আত্মায় মিশে
    তাই সুখি হতে পারেনা কেউ জগৎ সংসারে|

    ‘আমার নিজের প্রতি হাজার অভিযোগ’
    তবু কারো প্রতি
    অন্তরে রাগ ক্ষোভ ঘৃণা পুষে রাখিনা।
    অনাচারের দেশে
    অনেকের চেয়ে অনেক ভালো আছি
    তাই ভীষণ কৃতজ্ঞ জীবনের প্রতি|

    20, October 2022 | Khulna

    সতর্কীকরণ’
    অনুগ্রহ করে এই কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    7
    4 Comments
    • সুন্দর বোধের কবিতা, আরো সুন্দর এর সতর্কীকরণ বার্তাটি… শুভেচ্ছা রইলো…

    • আমার নিজের প্রতি হাজার অভিযোগ
      অভিযোগের প্রশ্নবানে জর্জরিত হই।
      কত কী করার ছিলো মানবজমিনে
      তবু দিনশেষে দেখি আমি বিশেষ কেউ নই|-ইদানিং আমার এ ব্যাপারটা খুব মনে হয়। দিন ফুরিয়ে যাচ্ছে।

    • ভাল বলেছেন, ‘জীবনের ভাজে ভাজে দুঃখ রাখা সুখের পরিধি খুব কম।’

    • @PrithulaZaman হ্যাঁ শেষ পর্যন্ত সবারই এমন মনে হয়।দিনশেষে মনে হয় কত কী করার ছিলো!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar