-
মৃত্যুটা স্বাভাবিক আর বেঁচে থাকাটা উদযাপনের।
উদযাপন মানে কিন্তু শুধু হুল্লোড়ে দিন পার করে দেয়া না। বরং এমন ভাবে বাঁচা যা চারপাশকে আলোকিত করে ,আলোড়িত করে। পৃথিবীর বুকে দাগ রেখে যেতে পারলে ভালো। তাতে নামটা অন্তত রয়ে যায়। কাজের মধ্য দিয়ে মানুষ মনে রাখে।
কিন্তু মুশকিল হলো সবাই তো আর সেভাবে পারবে না। সেটা সম্ভবও না।
তবে তাতেও আফসোস করার মত কিছু নেই মনে হয়।
ঐ যে বললাম উদযাপন !
সেটা তো আমরা প্রতিদিন, প্রতিমূহুর্তেই পারি।
একটূ হাসি-মুখে সবার সাথে কথা বলা, কারো ব্যাথায় সমব্যথী হওয়া, পথ চলতি কারো প্রয়োজনে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, নিজের সামর্থে যতটুকু পারা যায় তা দিয়েই কারো পাশে দাঁড়ানো এমন ছোট-ছোট অনেক কিছু দিয়ে এক একটা দিন হতে পারে অন্যরকম আনন্দের। যেই আনন্দ নিজেকে ছাড়িয়ে অন্যতে ছড়িয়ে যায় তাই তো উদযাপন ।
সেটাই তো বেঁচে থাকা।52 Comments-
-
-
-
“যেই আনন্দ নিজেকে ছাড়িয়ে অন্যতে ছড়িয়ে যায় তাই তো উদ্যাপন”
‘উদ্যাপন’ শব্দটা আসলেই অনেক ব্যাপক… শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা… -
-
তখন ঠিক উদযাপনের মানেটা ধরতে পারিনি, এবার বুঝতে পারলাম! খুব সুন্দর ভাবনাগুলো! বেঁচে থাকাটা এমন সহজ সুন্দর হোক!
-
-
-
-
-
-
সত্য কথা বলেছেন @prithula
-
-
-
-
-
-
-
শব্দের খেলায় মেতে উঠে যারা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের কাতারে আপনি অনেক ভালো ভূমিকা বলে আশাবাদী।
-
-
-
কিন্তু তা জেনেও আমরা তা করিনা। সব ঔচিত্যবোধকে অবলীলায় জলাঞ্জলি দেই। মজা হলো ওটা জ্ঞানী মানুষরাই বেশি করে। কারণ ওটাই জ্ঞানপাপীদের একমাত্র আবাসস্থল।
-
-
প্রকৃত মৃত্যু ভয় আমাকে শুদ্ধ আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অবশ্যই সাহায্য করবে। মানবতা বোধ জাগ্রত হবে। স্বতঃস্ফূর্ত আনন্দের সাথে জীবনকে এগিয়ে নিবে। এমন গুরুত্বভাব নিয়ে লেখাটির সবিনয় প্রশংসা করছি।
-
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul


কথা গুলো একেবারেই সত্য। এ যেন আমার মনের কথা গুলোই অপুর্ব উপমার রঙ্গে রাঙ্গিয়ে উপস্থাপন করেছেন কবি। চমৎকার হয়েছে।।