Profile Photo

Rehana AkterOffline

  • Rehana-Akter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    3 years, 7 months ago

    ‼️💚
    গ্রামের বাড়ীতে উঠানে সবাই ধান শুকায় আমাদেরও ধান শুকাতো উঠানে। আকাশে মেঘ দেখলে সবাই তাড়াতাড়ি ধান তুলে ফেলে । সবাই মিলেমিশে ই করে এবং অন্যরাও সহযোগিতা করতে এগিয়ে আসে । যাতে কোন ধান বৃষ্টিতে না ভিজে ।
    কিন্তু সবার সর্বাত্বক সহযোগিতার পরও মাঝে মাঝে হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি এসে পড়ে এবং শেষের দিকের কিছু ধান মোটামুটি বৃষ্টি কাদায় মিশে একাকার হয়ে যেতো । আমরা যারা ছোট তারা খুব খুশী হতাম বৃর্ষ্টির এই রোমান্টিক আগমনে ।
    🌺
    কিন্তু আমার দাদী খুব বলত , আল্লাহ্ রহম কর ❗ আল্লাহ্ রহম কর ❗
    কিন্তু আমি চিৎকার করে বলতাম, না !! না !! আল্লাহ্ রহম করোনা !!
    বৃষ্টি দাও ! বৃষ্টি দাও !
    এতে ওনি খুব মন খারাপ করতেন । আমি দেখতাম আমার দাদী গভীর মহব্বতে এই কাদাপানির ধান,লো বৃষ্টিতে ভিজে ভিজে সব তুলত । একটা ধানও মাটির সাথে ভেসে যেতে দিতনা ।
    আমি সাহায্য করতাম কারন আমি তখন উঠানে ছুটাছুটিতে ব্যস্ত থাকতাম ।ওনি একটা ওড়ার মধ্যে সবগুলো ধান নিয়ে পুকুরে যেতেন আমিও সাথে সাথে পুকুরে যেতাম।
    🌺
    চোখ বন্ধ করলেই দেখি খুব মুষলধারে বৃষ্টি পড়ছে আর আমার দাদী ভিজে ভিজে সেই ধান গুলো পরিস্কার করছেন ।
    আর আমি পুকুরের পানিতে ডুব দিয়ে বৃষ্টির টুংটাং শব্দ উপভোগ করছি । আবার উঠে আমার দাদীকে দেখতাম ঠিক আছে তো ! এ যেন এক ছোট পাহারাদার ! পাহারা দিচ্ছি আর টুংটাঙে ডুবে যাচ্ছি ।
    আমার খুব মন খারাপ হতো !! বলতাম , কেউ তো করছেনা আপনি কেন এগুলো একা একা করছেন । আমাদের এত ধান আছে এগুলো লাগবেনা ।
    মনে হয় ওনার বুকে আঘাত করত আমার এই সহজ – সরল কথায় ।
    আমাকে বলত, শুধু অলুক্ষনে কথা বলে !🥲
    এ তো ঘরের লক্ষী !!!!!!!! 🌺
    এই মাঝবেলায় এসে আমার কাছে মনে হয় আমার দাদী ই আমাদের ঘরের লক্ষী ছিলেন । ওনার সেই মহব্বতের ধান / ঘরের লক্ষী রাহমানের রহমত হয়ে আমাদের ছায়া দিয়ে যাচ্ছে ।
    ❤️
    হে ঘরের লক্ষী ! যুগ যুগ জীয়ে ! প্রণতি তোমায় !!
    নিশ্চয় !! আবার আমাদের দেখা হবে সেই ঝুমঝুম বৃষ্টিতে !
    ………………………………………………………………. 💚🌿🌺🌿🌺‼️
    # নানা রঙ্গের দিনগুলো !!
    # জীবনের গানগুলো !‼️

    11
    7 Comments
    • বৃষ্টিবিলাস স্মৃতির মখমল চাদরে শব্দের ফানুস ওড়ায়।

      • ধন্যবাদ ❗ সুন্দরের চাদরে মোড়ানো মন্তব্যের জন্য 💦💕

    • সুন্দর রঙিন স্মৃতি! পড়তে পড়তে যেন নিজেকে আবিষ্কার করছিলাম ধান ছড়ানো উঠোনের মাঝে। সত্যি বলতে আমারো এমন কিছু মধুর স্মৃতি আছে আমার প্রিয় উঠান, পুকুর পাড়, কাদামাটির রাস্তা, ফসলের মাঠ জুড়ে আর দাদি, চাচি, ভাই, বোন সবাই মিলে রোজ উৎসব করতাম। আজো মন হারায়ে যায় সে কথা ভাবলে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • লিখে ফেলুন আপনার ভালো লাগবে তার সাথে সাথে আমাদেরও ভালো লাগবে । ডিজিটাল ডায়েরী হয়ে থাকবে । ধন্যবাদ 🧡💚❗

    • ডিজিটাল ডায়েরী বেশ বলেছেন! হ্যাঁ, ডায়েরী লেখা যায়! তবে ক্যাপ্টেন মাহিন এর নতুন একটা পর্ব লিখছি আশা করি খুব শীঘ্রই পাবেন! গল্পপাঠের আমন্ত্রন রইল!

    • সুন্দর শুভকামনা

Skip to toolbar